ক্রিস জর্ডানের এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট, জস বাটলারের ২১৮.৪২ স্ট্রাইকরেটের ব্যাটিং ও ১০৬ মিটার লম্বা ছক্কা, ৫৮ বলে ১১৭ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি—কতটা ভয়ংকর হয়ে পারে ইংল্যান্ড সবই দেখা গেল গত রাতে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বৃষ্টির কারণে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ১০ উইকেটে জিতে সবার আগে নিশ্চিত করেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল।
আর এসবের ভিত্তিটা গড়ে দিয়েছেন মূলত আদিল রশিদ। বার্বাডোজে টসে হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ইংলিশ স্পিনার ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। সেই উইকেট দুটি সেট ব্যাটার নিতীশ কুমার ও অ্যারন জোনসের। দুজনকেই বোল্ড করে ম্যাচের লাগাম টেনে ধরেন আদিল।
জর্ডান ৪ উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে ১৮.৫ ওভারে ১১৫ রানে থামালেও আর অধিনায়ক বাটলার ৩৮ বলে অপরাজিত ৮৩ ইনিংস খেললেও ম্যাচসেরা হয়েছেন আদিল। এখন তাঁর চোখ সেমিফাইনালের দিকে। সঙ্গে সতীর্থদের ভাসালেন প্রশংসায় ও শেষ চারেও চাইলেন এমন পারফরম্যান্স। পুরস্কার নিতে এসে ইংলিশ স্পিনার বলেছেন, ‘আমরা খুব ভালো লড়াই করেছি। মাঝেমধ্যে আমি চার ও ছয় খাবেন। মাঝেমধ্যে উইকেট পাবেন। জর্ডান ম্যাচ-উইনার। গত কয়েক বছর ধরে সে এটা করছে। তাকে বড় ধরনের অভিনন্দন। বাটলার বিশ্বমানের খেলোয়াড়, দুর্দান্ত পারফরমার। এখন এসব সেমিফাইনালে নিয়ে যেতে হবে।’
নিজেদের ইনিংসের শেষ ৬ বলে ৫ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। আর এর কৃতিত্ব জর্ডানের। ইংলিশ পেসার অবশ্য উল্টো প্রশংসা করেছেন বাটলারের। ইংলিশ উইকেটরক্ষক-ওপেনার গতরাতে যে খুনে মেজাজে ব্যাট চালিয়েছেন, প্রতিপক্ষ না হওয়ায় তার জন্য যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন জর্ডান। তিনি বলেন, ‘নিঃসন্দেহে আনন্দিত যে তাঁকে (বাটলার) বল করতে হয়নি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে