দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অর্থনৈতিক অবস্থা টালমাটাল। যার প্রভাব পড়েছে তাদের ক্রিকেট অঙ্গনে। উইন্ডিজের অবস্থা এতটাই খারাপ যে, তৃণমূল পর্যায়েও ক্রিকেট চালিয়ে যাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সাবেক ক্যারবিয়ান পেসার উইনস্টোন বেঞ্জামিন বিশেষ এক উদ্যোগ নিয়েছেন। তিনি ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের কাছে ক্রিকেট খেলার সরঞ্জামাদি চেয়েছেন।
বেনঞ্জামিন উইন্ডিজের উঠতি ক্রিকেটারদের জন্য টেন্ডুলকারের কাছে খেলার কিছু সরঞ্জাম চেয়েছেন। তিনি এক ভিডিওতে জানান, তাঁর টাকার দরকার নেই। শুধু কিছু সরঞ্জাম দরকার। যা দিয়ে উদীয়মান ক্রিকেটাররা নিজেদের তৈরি করতে পারবে, ‘মিস্টার টেন্ডুলকার, ভালো অবস্থানে থাকলে আমাকে সাহায্য করুন। যতটুকু পারেন।’
ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিনকে সাহায্য করার জন্য ধন্যবাদ জানিয়েছেন বেঞ্জামিন। উইন্ডিজের এই পেসার ভারতের সাবেক অধিনায়ককে প্রিয় বন্ধু সম্বোধন করে বলেছেন, ‘অভিনন্দন আজহার। তোমাকে ধন্যবাদ সাহায্যের জন্য। যোগাযোগ রাখব।’
একটা সময় ক্রিকেটে দোর্দণ্ড প্রতাপ ছিল উইন্ডিজ ক্রিকেট দলের। তারা ওয়ানডে বিশ্বকাপের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ক্যারিবিয়ানদের এখন সেই প্রতাপ নেই।
গত কয়েক বছর ধরে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক অবস্থাও টালমাটাল। ফলে ক্রিকেটার ও বোর্ডের মধ্যে ঝামেলা চলছেই। যার প্রভাব পড়েছে তৃণমূল পর্যায়ে। ভালো সুযোগ-সুবিধার অভাবে উইন্ডিজকে প্রতিনিধিত্ব করার মতো খুব বেশি ভবিষ্যৎ তারকা উঠে আসছে না। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য বেঞ্জামিন এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।
বেনঞ্জামিন ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন। ২১ টেস্ট ও ৮৫ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে