
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের টিকিট কাটতে নেপালের বিপক্ষে কোনো রকম একটা জয় পেলেই নিরাপদ বাংলাদেশের জন্য। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর জয়ের আশা করাই এখন কঠিন ব্যাপার। নেপালের ঘূর্ণির সামনে হাঁসফাঁস করে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
২০ ওভারের মধ্যে ১৬ ওভারই করেছেন নেপালের ৪ স্পিনার। ৬টি উইকেটও নিয়েছেন তাঁরা। প্রত্যেকের ইকোনমি ৬-এর নিচে। লম্বা সময় ধরে ভঙ্গুর ব্যাটিং অর্ডারে বাংলাদেশের কিছুটা স্বস্তি ছিল মিডল অর্ডারে। মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহিদ হৃদয়রা আজ সুবিধা করতে পারেননি। দায়িত্ব নিতে পারেননি অন্যরাও। নেপালের দুই লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান ও কুশল ভুরটালের ৩-৪ ডিগ্রি টার্ন বুঝতেই পারছিলেন না তাঁরা।
সেন্ট ভিনসেন্টে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পাওয়ার-প্লেতেই ৩০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। টপ অর্ডারের দুরবস্থাও আর বদলায়নি। সৌম্য সরকার ব্যর্থ হওয়ায় তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন শান্ত। আগের দুই ম্যাচে সুবিধা করতে পারেনি তাঁদের জুটিও। আজ আরেকবার এল ওপেনিং জুটিতে পরিবর্তন—তামিমের সঙ্গে নামলেন লিটন। এই জুটিতেও ওপেনিং জুটির ভাগ্য পরিবর্তন হয়নি। টিকেছে মাত্র ১ বল!
ইনিংসের প্রথম বল দেখার চেষ্টাই করলেন না তামিম। সোমপাল কামিকে প্রথম বলেই ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে চেয়েছিলেন। বলের সঙ্গে ব্যাটের ভালো সংযোগ না ঘটায় কামির ফিরতি ক্যাচে ফেরেন এই বাঁহাতি ব্যাটার (০)।
ইনিংসের দ্বিতীয় বলে নামতে হয়েছে অধিনায়ক শান্তকে। পজিশন পরিবর্তন করেও পাননি ছন্দ। দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিং আইরির বল রক্ষাণাত্মক খেলার চেষ্টা করেন শান্ত। বলের সঙ্গে চোখের সংযোগ ছিল না একদমই। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।
৫ বলে ৪ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর নামের পাশে আরেকটি ব্যর্থ ইনিংস যোগ হয়েছে। গ্রুপ পর্বে শান্তর চার ইনিংস—৭, ১৪, ১ ও ৪। সব মিলিয়ে এই বাঁহাতি ব্যাটারের রান ২৬। দলে বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেননি লিটনও। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বড় করতে পারেননি ইনিংস। কামির করা পঞ্চম ওভারে অপ্রয়োজনীয় শটে বল তুলে দেন বেশ ওপরে। সহজেই বল হাতে জমা করেন নেপালের উইকেটকিপার আসিফ শেখ। ১২ বলে ১০ রান এসেছে লিটনের ব্যাট থেকে।
ষষ্ঠ ওভারে রোহিত পাউডেলের বলে সন্দ্বীপ লামিচানেকে ক্যাচ দিয়ে ফেরেন ছন্দে থাকা তাওহিদ হৃদয়। ৭ বলে করেছেন ৯ রান। পাওয়ার প্লেতে ৪ উইকেটে ৩১ রান তোলে বাংলাদেশ।
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের পঞ্ম উইকেটে ধাক্কা সামলে উঠছিল বাংলাদেশ। এর মধ্যেই তাঁরা আবার দলকে ফেলে যান কঠিন বিপর্যয়ে। নবম ওভারে লামিচানের ফুলটস বল মিড অফে খেলেছিলেন সাকিব। রান নেওয়া ছিল ঝুঁকি। একটু সময় নিয়ে দৌড় শুরু করেন সাকিব, তা দেখে দৌড়ান মাহমুদউল্লাহও। ভুল বুঝতে পেরে সাকিব থেমে যান, মাহমুদউল্লাহ আর ক্রিজে ফেরার সময় পাননি। রানআউট হওয়ার আগে করেছেন ১৩ বলে ১৩ রান। ভাঙে দুই জনের ২২ রানের জুটি।
দ্বাদশ ওভারে এলবিডব্লু হয়ে পাউডলের দ্বিতীয় শিকার হন সাকিব। ২২ বলে ১৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ১৪তম ওভারে লামিচেনের প্রথম বলে তানজিম হাসান সাকিবকে এলবিডব্লুর ফাঁদে একবার আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান সেবার। পরের বলেই আবার বোল্ড হয়ে ফেরেন ৩ রানে।
১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা জেগে ওঠে তখন। তবে জাকের আলীর ১২, শেষ দিকে রিশাদ হোসেনের ১৩ ও তাসকিন আহমেদের ১৩ রানের কল্যাণে ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আইরি, লামিচান, কামি ও পাউডেল প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে