
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর শুরু হওয়ার কথা ছিল চলতি মাসেই। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবে নিজেদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমক টুর্নামেন্টটি স্থগিত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এবার পরবর্তী আসরের দিনক্ষণ জানিয়ে দিল সংস্থাটি।
এলপিএলের সবশেষ দুই আসর অনুষ্ঠিত হয়েছে জুলাই–আগস্ট মাসে। টি–বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ভালো প্রস্তুতির কথা ভেবে ষষ্ঠ আসর পিছিয়ে দেয় এসএলসি। সেই টি–টোয়েন্টি বিশ্বকাপই এলপিএল স্থগিতের কারণ হয়। সবশেষ দুই আসরের মতো টুর্নামেন্টটির পরবর্তী আসরও হবে জুলাই–আগস্ট। এক বিবৃতিতে এসএলসি বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কা ক্রিকেটর শীর্ষ সংস্থা জানিয়েছে, এলপিএলের পরবর্তী আসরের পর্দা উঠবে আগামী ৮ জুলাই। ৮ আগস্ট ফাইনাল দিয় টুর্নামেন্টটির পর্দা নামবে। এলপিএলের ষষ্ঠ আসরেও যথারীতি অংশ নেবে পাঁচটি দল।
আগামী ফেব্রুয়ারি–মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে আইসিসিকে মানসম্পন্ন ভেন্যু বুঝিয়ে দিতে চায় এসএলসি। এজন্য এলপিএল স্থগিত করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তাদের। টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে তিনটি আন্তর্জাতিক ভেন্যুর সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে এসএলসি।
ইতোমধ্যে স্টেডিয়ামের মান উন্নয়নের কাজ শুরু করে দেওয়া হয়েছে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপের কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ। টুর্নামেন্ট শেষে ফের সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এসএলসি স্থগিত হওয়ায় এই সময়টাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও আইএল টি–টোয়েন্টি খেলবেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে