পাকিস্তানের সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সেই চিরায়ত দৃশ্য। ১৪৯ রানে থেমে যেতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের। আজ এমন ব্যাটিংয়ে বেশ হতাশ সফরকারীরা।
ম্যাচ শেষে সেই হতাশায় দেখা গেল তাসকিন আহমেদের কণ্ঠে। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশি পেসার বলেছেন, ‘আমাদের ব্যাটিং পুরোপুরি হতাশাজনক হয়েছে। পেসাররা কিছু সহায়তা পেয়েছে।’
গতকাল প্রথম দিনে দুর্দান্ত বোলিংয়ে হাসান মাহমুদ ভারতের ব্যাটিং লাইনআপ কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন দুর্দান্ত জুটি গড়ে দিনটি বাংলাদেশের হতে দেননি। সেটিই পার্থক্য গড়ে দিয়েছে মনে করেন তাসকিন। সঙ্গে তাঁর কণ্ঠে ভালো বোলিংয়ের আনন্দ থাকলেও ব্যাটিং নিয়ে হতাশার কথা শোনা গেল, ‘গতকাল আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু অশ্বিন ও জাদেজার ভালো ব্যাটিং দিন শেষে পার্থক্য গড়ে দিয়েছে। আজকেও আমাদের (বোলিংয়ে) শুরুতে ভালো সেশন কেটেছে। সব মিলিয়ে আমরা ভালো বল করেছি। কিন্তু দলে হিসেবে ব্যাটিং নিয়ে আমরা পুরোপুরি হতাশ।’
বাংলাদেশের ব্যাটিংয়ে এমন দুরবস্থার কারণ কী? এক সাংবাদিকদের সেই প্রশ্নে তাসকিন বলেছেন, ‘(বোলিংয়ে) লাইন-লেন্থে তারা (ভারত) বেশ ধারাবাহিক ছিল। ভারতের বোলিং আক্রমণ পরিকল্পনামাফিক ছিল। তারা ভালো বল করেছে, আমরা ভুল করেছি। নতুন বলে আমরা ভালো ব্যাট করিনি। তাদের অসাধারণ বোলিংয়ে সামনে আমরা অনেক উইকেট হারিয়েছি। প্রথম ১০ ওভারে যদি আমরা ভালো করতে পারতাম তবে ভিন্ন কিছু হতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি।’
পাকিস্তান সিরিজে সব বিভাগে বাংলাদেশ ভালো করলেও ভারতে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বড় লিডের পথে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডির ধারাবাহিকতা চেন্নাইয়ে দেখা না যাওয়ার কারণ হিসেবে এসজি বলে নিজেদের অভ্যাস না থাকার কারণকে দায়ী করলেন তাসকিন, ‘পাকিস্তান সিরিজে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম আমরা। ব্যাটিং-বোলিং ওভার অল—ওই কারণে আমরা জিততে পেরেছিলাম। আসলে টেস্ট ক্রিকেটে সেশন বাই সেশন ব্যাটিং-বোলিং অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এখানের কন্ডিশন যেহেতু চ্যালেঞ্জিং—এসজি বলে ওরা একটু বাড়তি সুবিধা পাচ্ছে। কারণ, ওরা ছোটবেলা থেকে এসজি বলে খেলে, ঘরোয়া ক্রিকেট খেলে। ওরা আমাদের চেয়ে এসজি কীভাবে ব্যবহার করতে হয় সেটি একটু বেশি জানে।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৪৪ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে