আইপিএলের শেষ চার আগেই নিশ্চিত করেছে চেন্নাই। গতকালের ম্যাচটি তাই খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের। গুরুত্বহীন ম্যাচে রাজস্থানের কাছে চেন্নাই হেরেছে ৭ উইকেটে ৷ রাজস্থান জিতলেও বোলিংয়ে আলো ছড়াতে পারেননি মোস্তাফিজুর রহমান, ৪ ওভারে দিয়েছেন ৫১ রান ৷ অবশ্য দুর্দান্ত জয়ে ফিজের খরুচে বোলিংয়ের দুঃখ ভুলিয়ে দিয়েছে রাজস্থান।
মোস্তাফিজ অবশ্য প্রথম দুই ওভারে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তবে নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে উইকেটে থাকা ফাফ ডু প্লেসিস দৌড়ে এক রান নিতে গিয়ে মোস্তাফিজের সঙ্গে ধাক্কা খান। মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। পরে উঠে দাঁড়ালেও বোলিংয়ে শুরুর ছন্দটা হারিয়ে ফেলেন। ফাফ অবশ্য পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলে আউট হন। ফাফ আউট হলেও আরেক উদ্বোধনী ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় রানের চাকা সচল রাখেন। শেষ পর্যন্ত গায়কোয়াড়ের অপরাজিত ১০১ রানে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ করে চেন্নাই।
চেন্নাইয়ের ব্যাটারদের জ্বলে ওঠার দিনে এই রান যথেষ্ট ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৮১ রান তোলে রাজস্থান। পরে শিবম দুবের ৪২ বলে ৬৪ রানে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজস্থান। তবে ম্যাচ জিতলেও শেষ চার অনেকটাই অনিশ্চিত রাজস্থানের।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে