৩৬ দিন পর শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ। সবচেয়ে বড় বলতে হচ্ছে কারণ, ২০ দল নিয়ে যে আগে কখনো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি! সেটিই হতে যাচ্ছে জুনে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিনিরা। ইতিহাস গড়তে যাওয়া এই বিশ্বকাপে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল ও অলিম্পিকে আটবারের স্বর্ণ পদকজয়ী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন যুবরাজ। প্রথমবার আগের দুজনকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় আইসিসি। তাঁদের সঙ্গে যোগ দিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাজয়ী যুবরাজ।
বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে যুবরাজকে অ্যাম্বাসেডর করার পেছনেও কারণ রয়েছে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ড ব্রডের করা ওভারে মেরেছিলেন টানা ৬ ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও বিনোদনমূলক ইনিংস হিসেবে বিবেচিত করা হয়। মার্কিন মুলুকে বিশ্বকাপের প্রচারে বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। যার মধ্যে আছে ৯ জুন নিউইয়র্কের ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়া নিয়ে ৪২ বছর বয়সী যুবরাজ বলেছেন, ‘এক ওভারে ৬ ছক্কা মারাসহ আমার প্রিয় ক্রিকেটীয় স্মৃতির বেশ কিছু এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। তাই এই সংস্করণের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত।’
যুবরাজকে অ্যাম্বাসেডর করা নিয়ে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘যুবরাজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর করতে পারা সম্মানের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছয় মেরে বিশ্বকাপ জিতেছেন তিনি। এটি টুর্নামেন্টের সবচেয়ে আইকনিক মুহূর্তও।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৬ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে