সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে দুই দিনের এই ম্যাচে আজ প্রথম দিন ব্যাটিং করতে নেমে সফরকারীরা ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৬২ রান, এর পরেই বৃষ্টি এসে থামিয়ে দেয় খেলা।
মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান দুজনই ব্যর্থ হয়েছেন। জয় ৮ রান করে শ্যারন লুইসের বলে ক্যাচ দেন জর্ডান জনসনের হাতে। আর জাকির হাসান ১৫ রানে উইকেট দিয়েছেন জাইর ম্যাক অ্যালিস্টারকে। দলের হাল ধরেছেন মুমিনুল হক (১২ *) ও শাহাদাত দিপু (১৫ *)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোট ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ করে দিয়েছে শাহাদাতকে।
অনভিজ্ঞ দল নিয়ে টেস্টে সাফল্য পেতে বেশ আশাবাদী বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এবারের দল বেশ অনভিজ্ঞ, তবে ছেলেদের অনুপ্রাণিত থাকার বিষয়টা আমাকে বেশি মুগ্ধ করেছে। টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এই ইচ্ছেটাই সবচেয়ে জরুরি।’
১৪ বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজে ফেরা প্রসঙ্গে সালাহ উদ্দীন আরও যোগ করেন, ‘ছেলেদের কাজের নীতি ও উদ্যম দেখে মনে হচ্ছে, তারা আগের তুলনায় অনেকটাই উন্নতি করেছে। এই প্রক্রিয়া ধরে রাখতে পারলে ভবিষ্যতে ভালো ফল আসবেই।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে