সর্বশেষ বছরে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচে ১ হাজার ৯২১ রান করে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে নামের সুবিচার করতে পারেননি বাংলাদেশি ওপেনার।
ফ্র্যাঞ্চাইজি লিগের মতো জাতীয় দলের ফর্মও ভালো ছিল না লিটনের। উইকেটরক্ষক ব্যাটারের ছন্দহীনতা নিয়ে অন্যরা চিন্তিত হলেও চন্ডিকা হাথুরুসিংহে নন। বরং উল্টোটাই জানালেন তিনি। লিটনের রান তাঁর ইমপ্যাক্টফুল মনে হয়েছে।
এশিয়া কাপ উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘আমি তা ভাবছি না। এই মুহূর্তে তার ফর্ম নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। কারণ, কানাডা ও শ্রীলঙ্কায় বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ সে খেলেছে। সেগুলো ছিল টি-টোয়েন্টি। এখন সে কঠোর অনুশীলন করছে। সম্প্রতি সে যে টুর্নামেন্টে খেলেছে, সেই পিচ অত ভালো ছিল না। বিশেষ করে কানাডার পিচ হাই স্কোরিং ছিল না। কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কাতেও তা ছিল। সে যা রান করেছে, সেটা ইমপ্যাক্ট রান। এশিয়া কাপ ও বিশ্বকাপে তার থেকে বড় ইনিংস দেখতে চাই। আশা করি, সে তা পারবে।’
অনেক সময় শুরুটা ভালো করার পর ইনিংস বড় করতে পারেন না লিটন। তাঁর এই সমস্যা নিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন ভবিষ্যতে সে ভালো করবে এবং উইকেটরক্ষক ব্যাটারের প্রতি আশাও রাখছেন তিনি। বাংলাদেশি কোচ বলেছেন, ‘সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও মনে করি, সে যা দেখায় তার চেয়ে আরও ভালো পারফর্ম করার সামর্থ্য তার আছে। দুই বছর আগের সেই ফর্মটা সে আমাদের দেখাবে। সে যখন আমাদের সর্বোচ্চ রান স্কোরার ছিল। তার কাছ থেকে তেমন পারফরম্যান্স আশা করছি।’
সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি ও লঙ্কা প্রিমিয়ার লিগ মিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন লিটন। এর মধ্যে ১০ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮৬ রান করেছেন। ১০২.৭৬ ///স্ট্রাইকরেটও সংক্ষিপ্ত সংস্করণের সঙ্গ মানানসই নয়। ফিফটি করেছিলেন মাত্র একটি।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩০ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে