
গল টেস্টে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কলম্বো টেস্টেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভাবতে হয়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। লক্ষ্যটা নিশ্চয় প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে নিরাপদ অবস্থান তৈরি করা। তবে সে আশায় গুঁড়েবালি। শ্রীলঙ্কার বোলারদের সম্মিলিত আক্রমণে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনটায় শুধু হাঁসফাঁসই করল বাংলাদেশ। দিন শেষে ৮ উইকেটে ২২০ রান তুলেছে তারা।
বাংলাদেশের ছয় ব্যাটারই দারুণ শুরু পেয়েছেন, তবে থিতু হয়েও সেই ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তাইজুল ইসলাম ৯ ও ইবাদত হোসেন ৫ রানে অপরাজিত আছেন। সফরকারীদের ইনিংসে নেই কোনো ফিফটিও। অথচ আগের টেস্টেই গলে সেঞ্চুরি ছিল ৩ টি, ফিফটিও ছিল একাধিক।
এক ম্যাচ ভালো করলে বাংলাদেশের ক্রিকেটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন খুব কম সময়ই। গলে দারুণ খেলার পর আজ কলম্বোয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটাররা উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নামেন। এনামুল হক বিজয় ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি। প্রথম টেস্টেও ব্যর্থ ছিলেন এই ওপেনার। তাঁর ব্যাটিং ও আউট হওয়ার ধরনই আজ ‘টক অব দ্য টাউন’। মুমিনুল হক (৩৯ বলে ২১ রান) থিতু হয়ে উইকেট উপহার দিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ দ্রুত হারিয়েছে শান্ত, সাদমান ইসলামেরও উইকেট।
৭৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ৯৩ বলে ৪৬ রানে ফেরেন ওপেনার সাদমান। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন প্রতিরোধের চেষ্টা করেন। ৩৪ রানে লিটন আউটে হলে ভাঙে ৬৭ রানের জুটি। লিটন ফেরার কয়েক ওভার পরেই আউট হন মুশফিকুর রহিম। ৭৫ বলে ৩৫ রান আসে তাঁর ব্যাট থেকে। মাঝে লম্বা সময় বৃষ্টি হয়েছিল। আসিতা, বিশ্ব ফার্নান্দো ও সৌনাল দিনুশা ২টি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার বোলারদের মধ্যে।
তারপর মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু আসিতা ফার্নান্দোর বলে ৫১ বলে ২৫ রানে নাঈম আউট হলে ৩৭ রানে থেমে যায় এ জুটি। সাবলীল ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন মিরাজ। তবে দ্বিতীয় টেস্টে ফেরে ৪২ বলে ৩১ ইনিংসে ফিরেছেন তিনি। থিতু হয়েই আউট হয়েছেন ব্যাটাররা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে