দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে নামছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। চার দিনের ম্যাচ দিয়ে আজ চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘এ’ দল ও এইচপি দলের মধ্যে সিরিজ। পারিবারিক কারণে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি অধিনায়ক মুমিনুল হক খেলবেন না আগেই জানা ছিল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।
মিঠুনকে অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির প্রধান নির্বাচক আজকের পত্রিকাকে বলেছেন, ‘মুমিনুল প্রথম চার দিনের ম্যাচটি খেলবে না। সে দ্বিতীয় চার দিনের ম্যাচ দিয়ে ফিরবে। প্রথম ম্যাচে মিঠুন অধিনায়কত্ব করবে।’ মা করোনা আক্রান্ত হওয়ায় মেহেদী হাসান মিরাজও চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। প্রথম ম্যাচে এই অলরাউন্ডার খেলবেন না, পরের ম্যাচগুলো খেলবেন কিনা সেটিও অনিশ্চিত।
সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর। মুশফিকুর রহিম এ দলের হয়ে খেলতে চাওয়ায় অবশ্য একদিনের ম্যাচের প্রথম দুটির সূচি বদল করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে এই দুটি ম্যাচ। শেষ ম্যাচটি হওয়ার কথা ৪ অক্টোবর।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে