প্রথম টেস্টের মতো অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গ্যাবায় ৬ উইকেটে হারলেও এবার আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে তারা। এ জয়ে তিন টেস্টের সিরিজে এক টেস্ট হাতে রেখেই ২-০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারতে যাচ্ছে সেই আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ঘোষণার সময়ই। চতুর্থ দিনে এসে তার প্রমাণ পাওয়া গেল।
টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রানে।
শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়ছেন ডেভিড ওয়ার্নার। টেস্টটিকে স্মরণীয় করেছেন ডাবল সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। আর শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় তিনি। ২৫৫ বলে কাটায় কাটায় ২০০ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি। এমন অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ব্যাটার। এ ছাড়া আরও চার অস্ট্রেলিয়া ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে উইকেটরক্ষক আলেক্স ক্যারি ১১১ রানের ইনিংস খেলেছেন।
৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সারেল এরউইয়িকে আউট করে শুরুটা করেন মিচেল স্টার্ক। পরে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
পঞ্চম উইকেটে কাইল ভেরেইনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ভেরেইনকে এলবিডব্লিউ করে তাঁদের ৬৩ রানের জুটি ভাঙেন স্কট বোলান্ড। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন বাভুমা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে