ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে জামিন পেয়েছেন সচিত্র সেনানায়েকে। এর জন্য তাঁকে খরচ করতে হয়েছে মোটা অঙ্কের অর্থ। তবু শাস্তি থেকে পুরোপুরি রেহাই পাচ্ছেন না তিনি।
সেনানায়েকেকে গতকাল জামিন দিয়েছেন কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশের মিডিয়া বিভাগ তা নিশ্চিত করেছে। সেনানায়েকেকে জামিন পেতে ৫০ লাখ শ্রীলঙ্কান রুপির দুটি জামানত রাখতে হয়েছে। তবে তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এখনো রয়েছে। অর্থাৎ, চাইলেই তিনি শ্রীলঙ্কার বাইরে কোথাও ভ্রমণ করতে পারবেন না। ১২ ডিসেম্বর আবারও লঙ্কান সাবেক ক্রিকেটারকে হাজিরা দিতে হবে আদালতে।
ম্যাচ ফিক্সিংয়ের দায়ে গত ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সেনানায়েকে। খেলাধুলায় অপরাধ রোধে ২০১৯ সালে চালু করা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এই আইনে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যেকোনো খেলার ম্যাচ পাতানোয় কাউকে প্ররোচিত করা, নির্দেশ দেওয়া—এসব কাজ করতে পারবেন না।’ সেনানায়েকেই প্রথম ব্যক্তি হিসেবে এই আইনের আওতায় গ্রেপ্তার হয়েছেন। ২০২০ সালে প্রথমবার শুরু হয় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। টুর্নামেন্টের প্রথম মৌসুমে দুই ক্রিকেটারকে ফোন করে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। আর গ্রেপ্তার হওয়ার আগেই তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।
২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েকে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ; যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—শ্রীলঙ্কার দুই শিরোপা জয়ে দলে ছিলেন সেনানায়েকে। আর ২০১৩ আইপিএলে ৬ লাখ ২৫ হাজার ডলারে (বাংলাদেশি ৬ কোটি ৯৩ লাখ টাকা) তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
৫ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৬ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৭ ঘণ্টা আগে