
ব্যাটিং ব্যর্থতায় ক্রাইস্টচার্চ টেস্টে হারের পথেই ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জাস্টিন গ্রিভস, শাই হোপ, কেমার রোচরা ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত হার এড়িয়ে জয় সমতূল্য ড্র করে ক্যারিবীয়রা। কিন্তু ওয়েলিটন টেস্টে আর তেমন কিছুর পুনরাবৃত্তি করতে পারেনি তারা। জ্যাকব ডাফির বোলিং তোপে ৯ উইকেটে বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। তাও আবার মাত্র তিন দিনেই।
নিউজিল্যান্ডের সামনে মাত্র ৫৬ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টম লাথামের উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকের। ডেভন কনওয়ে ২৮ ও কেইন উইলিয়ামসন ১৬ রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগামী ১৮ ডিসেম্বর সিরিজের শেষ টেস্ট শুরু হবে। সিরিজ হার এড়াতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে ন্যূনতম হার এড়ালেই ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে টম লাথামের দল।
প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৭৮ রান করে নিউজিল্যান্ড। ৭৩ রানে পিছিয়ে থাকা অতিথিদের দ্বিতীয় ইনিংসটা ছিল আরও বাজে। এ যাত্রায় ১২৮ রান গুটিয়ে যায় তারা। দ্বিতীয় দিন শেষে ৩২ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আজ ব্যাট করতে নেমে ডাফি, মিচেল রের দাপুটে বোলিংয়ের সামনে টিকতেই পারেনি।
শেষ ৯৬ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৩৫ রান করেন কাভেম হজ। এছাড়া গ্রিভস ২৫ ও ব্রেন্ডন কিং করেন ২২ রান। ৩৮ রানে ৫ উইকেট নেন ডাফি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। রের শিকার ৩ উইকেট। ৪৫ রান খরচ করেন এই পেসার।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে