
বিমান হামলায় তিন ক্রিকেটারসহ আরও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হওয়ায় পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে আসে আফগানিস্তান। এরপরও থমকে যাচ্ছে না তিন দলের সিরিজটি। ইতিমধ্যে আফগানদের বদলি হিসেবে জিম্বাবুয়েকে বেছে নিয়েছে তারা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) দাবি, সীমান্তবর্তী জেলা আরগুনে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ নামের তিন ক্রিকেটার। তাঁরা সবাই শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্ত নেয় এসিবি।
আফগানিস্তান সরে দাঁড়ানোয় বিকল্প খুঁজতেই হতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। দল খুঁজতে বেশি সময় নিল না পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনেনি তারা। একই সঙ্গে এসিবির সিদ্ধান্তেও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিসিবি।
গত মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে নিজেদের মাঠে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত এই সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে চায় সংস্থাটি। বিমান হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান সরে দাঁড়ালেও সিরিজ আয়োজনে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না পিসিবিকে।
রাওয়ালপিন্ডিতে আগামী ১৭ নভেম্বর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল দুবার করে একে অন্যের মোকাবিলা করবে। টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে তিন দলের সিরিজটির পর্দা নামবে।
তিন ক্রিকেটার নিহত হওয়ায় এসিবির পাশাপাশি পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন ভিন্ন ভিন্ন বার্তা। রশিদ তো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকিই দিয়ে রেখেছেন। এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে যে ফাটল ধরছে সেটা বুঝতে আর বাকি নেই।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে