অলিভিয়ের জিরুর পা দুটোই শুধু বিশ্বস্ত নয়, হাতও। তাঁর প্রমাণ এসি মিলানের হয়ে সর্বশেষ ম্যাচে দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। নিশ্চয়ই ভাবছেন জিরুর পায়ের পরিবর্তে হাত নিয়ে কেন আলোচনা হচ্ছে। আসলে গতকাল নিজেই এই আলোচনার জন্ম দিয়েছেন জিরু।
স্ট্রাইকার হওয়ায় জিরুর কাজ মূল গোল করা। আর সেটা তিনি ভালোই পারেন। সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। ৪ গোল করে এবারের মৌসুমে এসি মিলানের হয়েও দায়িত্বটা দুর্দান্তভাবে পালন করছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু গতকাল পা কিংবা হেডে নয় দলকে বাঁচিয়েছেন হাত দিয়ে।
গ্লাভস হাতে গোলবার সামলিয়েছেন জিরু। শুধু গোলবারে দাঁড়াননি তিনি ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক সেভ করে এসি মিলানকে জয়ও এনে দিয়েছেন। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে এগিয়ে যায় মিলান। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকার গোলে যখন জয়ের সুবাস পাচ্ছিল দল ঠিক সে সময়ই ফাউল করে বসেন মিলান গোলরক্ষক মাইক মাইগান। ৯৮ মিনিটে বক্সের বাইরে ফাউল করায় ভিএআরের সহায়তায় মাইগানকে লাল কার্ড দেখান রেফারি। সতীর্থর বিদায়ে গোলরক্ষক বনে যান জিরু।
ম্যাচের বাকি ৯ মিনিট গোলবারের দায়িত্ব নেন জিরু। যোগ করা সময়ের ১৫ মিনিটের মাথায় দুর্দান্ত এক আক্রমণ করে জেনোয়া। প্রতিপক্ষের ফরোয়ার্ড জর্জ পুসকাসের আক্রমণকে দারুণ বুদ্ধিমত্তায় নস্যাৎ করে দেন তিনি। গোলবার ছেড়ে এসে প্রথমবার পুসকাসের শট নেওয়ার আগ মুহূর্তে বল পাঞ্চ করেন তিনি। এরপর দ্রুত মাটি থেকে উঠে বলকে তালুবন্দী করেন। তাঁর এই বুদ্ধিমত্তায় জেনোয়ার মাঠ থেকে ১–০ ব্যবধানের জয় পায় মিলান। রেফারি শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের কাছে জিরু হয়ে যান ‘হিরো’।
ফরোয়ার্ড হিসেবে জিরুই প্রথম গোলবারের নিচে দাঁড়িয়েছেন এমনটা নয়। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার আগে আরও অনেক তারকা গ্লাভস হাতে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন, উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এমনকি হাল আমলের সেরা ফরোয়ার্ড আর্লিং হালান্ডও কিছু সময়ের জন্য গোলরক্ষকের ভূমিকায় ছিলেন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে