
২০২২ সালের মার্চ-এপ্রিলে সবশেষ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সাড়ে চার বছর পর আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের আফ্রিকান দেশটিতে যাবে দলটি। আট মাস আগেই সে সিরিজের সূচি প্রকাশ করল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। শুরুতে সাদা পোশাকের সিরিজ খেলবে দুই দল। এরপর যথারীতি ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গে ১৫ থেকে ১৯ নভেম্বর প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দুই দলের শেষ টেস্ট হবে ২৩ থেকে ২৭ নভেম্বর। ১,৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। ম্যাচগুলো হবে ইস্ট লন্ডন, গেবেরহা ও কেপ টাউনে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১০,১২ ও ১৩ ডিসেম্বর। সংক্ষিপ্ত ওভারের সিরিজের ম্যাচ তিনটির ভেন্যু কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়ন।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে গ্রীষ্ম মৌসুম শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তিনটি করে টেস্ট এবং ওয়ানডেতে অজিদের আতিথেয়তা দেবে তারা। ২০১৮ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফর করবে অস্ট্রেলিয়া। দলটির বিপক্ষে সিরিজ শেষেই বাংলাদেশকে আতিথেয়তা দেবে দক্ষিণ আফ্রিকা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে