
ব্রিটিশ নাগরিকত্ব অর্জনের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার যোগ্য হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও সুপার। ইনস্টাগ্রামে নাগরিকত্ব পরিবর্তন সংক্রান্ত আমিরের একটি পোস্ট পুনরায় শেয়ার করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
গত বছর থেকেই আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন আমির। ব্রিটিশ নাগরিক নারজিস খানের সঙ্গে বিবাহের পর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব অর্জন করেন। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী এই পেসার আগেই জানিয়েছিলেন, তিনি ইংল্যান্ড জাতীয় দলে খেলবেন না। তবে পাকিস্তানের প্রতি আনুগত্য বজায় রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেওয়ার সম্ভাবনা তিনি উন্মুক্ত রেখেছেন।
গত বছর জিও নিউজের অনুষ্ঠান ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে আমির বলেন, ‘আগামী বছর নাগাদ আমার আইপিএলে খেলার সুযোগ হবে, সুযোগ পেলে কেন নয়? আমি আইপিএলে খেলব।’
নাগরিকত্ব বদলানো আমির আইপিএলের নিলামে জায়গা পাবেন কি না সেটা এখনো নিশ্চিত নয়। এরই মধ্যে তাঁকে নেওয়ার জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। তিনি বলেন, ‘বেঙ্গালুরুর আমিরের মতো একজন বোলার দরকার, যে তাদের বোলিংয়ের দুর্বলতা কাটিয়ে দেবে। তাদের ব্যাটিং লাইনআপ শক্তিশালী হলেও বোলিং সব সময়ই উদ্বেগের জায়গা। যদি আমির বেঙ্গালুরুর হয়ে খেলেন, তারা শিরোপা জিতবে।’
২০০৯ সাল থেকে ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের জেরে আইপিএলে অংশ নিতে পারেননি পাকিস্তানি ক্রিকেটাররা। পাকিস্তানে জন্ম নেওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলেছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। এবার আমির সে পথে হাঁটতে পারেন কি না সেটা সময়ই বলে দেবে।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১১ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে