ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের দল জিতলেও ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না সাকিব আল হাসান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে টানা দ্বিতীয়বার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে না পারলেও সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে তাঁর দল।
সাকিব দলে যোগ দেওয়ার পর গায়ানার এটি টানা দ্বিতীয় জয়। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে কোনো রান করতে পারেননি তিনি। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজও দলের হয়ে ৪ নম্বরে নেমেছিলেন তিনি। ব্যাটিং পজিশনের মতো আজও ফল প্রথম বলে আউট। তিনি আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি গায়ানার। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও চন্দরপল হেমরাজ। দুজনে মিলে ৮১ রান যোগ করেন প্রথম উইকেট জুটিতে। ২৯ রানে হেমরাজ আউট হলেও এবারের আসরে প্রথম ফিফটি তুলেছেন গুরবাজ। দলীয় ৮৫ রানে মার্ক ডেয়ালের টানা দুই বলে তিনি ও সাকিব আউট হন। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরির পরও যেমন ডেয়াল হ্যাটট্রিক করতে পারেননি, তেমনি তাঁর দল ম্যাচটি জিততে পারেনি। ৫৯ রানে শাই হোপ অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান ৬ উইকেটে।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৯৪ রান করে সেন্ট লুসিয়া। দলটির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৫৯ বলে ১০৩ রান করেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিলেও দলের বিজয়ে মেতে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। তাঁর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটিও কাজে এল না প্রতিপক্ষের কাছে ৬ উইকেটে হেরে। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিংয়ে গায়ানার সেরা বোলার সাকিব। বোলিংয়ে প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও শেষ দুই ওভারে একটি করে উইকেট নিয়েছেন। নিজের তৃতীয় ও দলের ১৫তম ওভারে এসে মাত্র ১ রান দিয়ে নিয়েছেন অ্যাডাম হোজকে। আর নিজের শেষ ওভারে ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ডেভিড ভিসেকে। সব মিলিয়ে বোলিং কোটা পূর্ণ করে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। নিজের প্রথম ম্যাচে পেয়েছিলেন ১ উইকেট।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২৭ মিনিট আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৩ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ ঘণ্টা আগে