
শিরোনামে যা বলা আছে সেটাই এখন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। এশিয়ার মাটিতে চলমান এই বিশ্বমঞ্চের সুপার এইটেই এশিয়ার সবগুলো দল বাদ পড়ে কি না সে চিন্তা ভক্তদের চোখে মুখে।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল এশিয়ার তিন দল; পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। সুপার এইটে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে টানা দুই হারে আগেই বিদায়ঘণ্টা বেজে গেছে লঙ্কানদের। এরপর গতকাল বিশ্বকাপ যাত্রা থেমেছে পাকিস্তানের। সেমিফাইনালে যেতে চাইলে নির্দিষ্ট সমীকরণ মিলিয়ে জিততে হতো সালমান আলী আগার দলকে। সেটা করতে পারেনি তারা; শ্রীলঙ্কার বিপক্ষে ৫ রানের জয় তাদের সেমিফাইনালে পৌঁছে দিতে যথেষ্ট ছিল না।
শ্রীলঙ্কার পর পাকিস্তান বিদায় নেওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে ভারত। সেমিফাইনালে যেতে চাইলে কঠিন পরীক্ষাই দিতে হবে সূর্যকুমার যাদবের দলকে। সুপার এইটের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেনসে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া ম্যাচে ভারত হারলেই বিশ্বকাপে এশিয়ার আর কোনো দল থাকবে না। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে পা রাখবে ক্যারিবীয়রা। তবে দলটা যেহেতু ভারত, তাই আশা রাখতেই হচ্ছে।
দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে সুপার এইট যাত্রা শুরু করেছিল ভারত। সেই হারের পরই সেমিফাইনালের পথটা কঠিন হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে শেষ চারের আশা টিকিয়ে রাখে তারা। ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও একই। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় শাই হোপের দল। ভারতের বিপক্ষে তাদের ম্যাচটা তাই অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক তো ম্যাচটাকে ‘প্রথম ফাইনাল’ বলেই আখ্যা দিয়েছেন। ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নদের এই প্রথম ফাইনালই এশিয়ার জন্য শেষ ভরসা হয়ে আছে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৭ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
৯ ঘণ্টা আগে