
চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট নেই। এমন পরিস্থিতির কথা বললে অনেকে চোখ বন্ধ করে বাংলাদেশের নাম বলে দেবেন। চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে মারাত্মক ধুঁকছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ‘গেম অ্যাওয়ারনেস’ নিয়ে প্রশ্ন এখন মুশতাক আহমেদেরও।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেছে। প্রায় দুই দিন ব্যাপী ব্যাটিং করে খেলেছে ৮৬৬ বল (১৪৪.২ ওভার)। প্রোটিয়াদের রানের পাহাড় গড়ার পর বাংলাদেশ ব্যাটিংয়ে নামতেই যেন সেটা বোলিং সহায়ক উইকেটে পরিণত হয়। ৯ ওভার ব্যাটিং করতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের না যতটুকু কৃতিত্ব, সেটার চেয়ে দায়টা বেশি বাংলাদেশের ব্যাটারদের।
চট্টগ্রামে আজ দ্বিতীয় দিনের শেষ বিকেলে হতশ্রী ব্যাটিংয়ের পর বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আছেন স্পিন বোলিং কোচ মুশতাক। কেন এমন খেলছে বাংলাদেশ, সেই ব্যাখ্যায় কোচ বলেন,‘আমি আত্মবিশ্বাসের কোনো ঘাটতি দেখছি না। সম্ভবত টেস্ট ক্রিকেট খেলার প্রক্রিয়ার ঘাটতি দেখা যাচ্ছে। এটা ‘গেম অ্যাওয়ারনেসের’ ব্যাপার। বল যখন ছেড়ে দেওয়ার ব্যাপার, তখন অনেক দৃঢ়ভাবে খেলতে হবে। এই পাঁচ ওভার তো দেখতে হবে আমাকে। মানসিকতার ব্যাপার। পরিস্থিতি তো বুঝতে হবে।’
৪ উইকেটে ৩৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে ৫৩৭ রানে। ধারাবাহিকভাবে শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসানরা ব্যর্থ হচ্ছেন, তাতে তিন দিনে ইনিংস ব্যবধানে বাংলাদেশ হারলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবু আশা হারাচ্ছেন না মুশতাক, ‘চার উইকেট হারানো বড় কোনো বিষয় না। যেকোনো পরিস্থিতিতে লড়াই করতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। খেলোয়াড়দের এটা বলা উচিত কোচদের।’
আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এটাই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট সিরিজ জয়। সেই সিরিজ জয়ের পর উল্টো রথে চলছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই টেস্ট, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট—টানা তিন টেস্ট বাজেভাবে হেরেছেন শান্তরা। এই ছয় ইনিংসে একবারই ৩০০ পেরিয়েছিল বাংলাদেশ। পাকিস্তান সিরিজের কথা বলতেই মুশতাক বলেন,‘এটা দশ লাখ ডলারের প্রশ্ন। ফলের চেয়ে আপনাকে প্রক্রিয়ার কথা মাথায় রাখতে হবে। মাঝেমধ্যে আপনি যখন লক্ষ্য অর্জন করবেন, প্রক্রিয়াটা ভুলে যাবেন।’
জয়ী ম্যাচের প্রক্রিয়াগুলো মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কোচদের নেওয়া উচিত বলে মনে করেন মুশতাক। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেন,‘ভালো দল ধারাবাহিকভাবে কাজ করে যায়। তারা জয়ী ম্যাচের প্রক্রিয়াগুলো মনে রাখে। তাদের প্রক্রিয়া ধরে রাখার ব্যাপার মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৯ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে