
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই ঘটনার সূত্রপাত। এরপর নিরাপত্তা শঙ্কার বিষয়টি সামনে এনে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। সংস্থাটির আবেদনে আইসিসির জবাব কী হয়, সেটাই ছিল দেখার বিষয়।
সূচি অনুযায়ী, গ্রুপপর্বে লিটনদের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে। অন্য ম্যাচটির ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের আবেদন মেনে আইসিসির পক্ষে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের সম্ভাবনা খুবই কম। তবে বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমে কথা ভাবছে আইসিসি। খুব শিগগির বিসিবিকে প্রস্তাবও দেবে সংস্থাটি, দাবি ক্রিকবাজ। এই প্রতিবেদনের পর বিসিসিআইয়ের বক্তব্যের অপেক্ষায় ছিল সবাই। বিষয়টি নিয়ে মুখ খুললেন সংস্থাটির সদস্যসচিব দেবজিত সাইকিয়া।
সংবাদ সংস্থা আইএএনএসকে সাইকিয়া বলেন, ‘বাংলাদেশের ম্যাচ চেন্নাই বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এটা নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে যোগাযোগ হবে। কারণ, আইসিসি হলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদি আইসিসি ভেন্যু পরিবর্তনের বিষয়ে আমাদের কাছে কোনো সিদ্ধান্ত জানায়, তাহলে আয়োজক হিসেবে বিসিসিআই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে