ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শেষটাও ভালো হলো না সাকিব আল হাসানের। সিপিএলের শুরুটা করেছিলেন টানা দুই ‘গোল্ডেন ডাক’ দিয়ে। এরপর অবশ্য টানা দুই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। শেষের দুই ম্যাচে ব্যাটে-বলে আবারও ব্যর্থ তিনি। নিজের ব্যর্থতার দিনে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৩৭ রানে হেরেছে তাঁর দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ফাইনালে ওঠার দুটি সুযোগ পেয়েও সাকিবরা উঠতে পারেননি শিরোপার লড়াইয়ে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকার কাছে ৩৭ রানে হেরেছে গায়ানা। ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৯ রান করে গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন অলরাউন্ডার কিমো পল। সাকিব ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৬ বলে ৫ রান করে আউট হয়েছেন ক্রিস গ্রিনের বলে। ২৫ রানে ২ উইকেট নিয়ে জ্যামাইকার সেরা বোলার ইমাদ ওয়াসিম।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে জ্যামাইকার শুরুটা বাজে হলেও ৪ উইকেটে ২২৬ রান করে। গায়ানার বিপক্ষে এত বিশাল রান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শামারা ব্রুকস। ক্যারিবিয়ান এই ব্যাটার দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন। ৫২ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। শেষ দিকে ইমাদের ১৫ বলে ৪১ রানের ক্যামিও ইনিংসও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জ্যামাইকার জয়ে। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও নিষ্প্রভ ছিলেন সাকিব। বিনা উইকেটে ৩ ওভারে দিয়েছেন ৩০ রান।
সব মিলিয়ে এবারের সিপিএলে সাকিবের পারফরম্যান্স ভালো নয়। ৬ ম্যাচ খেলে ৯৪ রান করেছেন তিনি। বাংলাদেশি এই অলরাউন্ডার এর মধ্যে একমাত্র ফিফটি পেয়েছেন বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে। আর ৮ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.১৭ ইকোনমিতে। সিপিএলের মিশন শেষ হওয়ায় সাকিব জাতীয় দলের মিশন শুরু করবেন নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে।
গায়ানার বিপক্ষে ৩৭ রানের জয়ে ফাইনালে উঠেছে জ্যামাইকা। শিরোপার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ বার্বাডোজ রয়্যালস। টুর্নামেন্টের ফাইনাল হবে ১ অক্টোবর।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৪৪ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে