ক্রিকেটের তীর্থভূমি উপাধি লর্ডস পেয়ে গেছে অনেক আগেই। এ মাঠেই হয়েছে হাজার হাজার রেকর্ড। ক্রিকেটের ঐতিহাসিক এই স্টেডিয়ামও নতুন করে সংস্কারের পরিকল্পনা চলছে। তাতে প্রায় হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) আজ এক প্রতিবেদনে জানা গেছে, লর্ডস পুনরায় সংস্কার করতে ৬ কোটি ১৮ লাখ পাউন্ডের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা ৯০৪ কোটি ৮৯ লাখ টাকা। স্টেডিয়ামের আসন সংখ্যা আরও ১১০০ বাড়ানো হবে। বর্তমানের অ্যালেন স্ট্যান্ড ভেঙে দেওয়া হবে। এখানে এক তলা বাড়িয়ে পুন: নির্মাণ করা হবে। একই সঙ্গে ট্যাভার্ন স্ট্যান্ডের ওপর চতুর্থ স্তর বসানো হবে। পুন: সংস্করণে স্টেডিয়ামে খাওয়া দাওয়া, অতিথি আপ্যায়নের ব্যবস্থা আরও উন্নত করা হবে মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বলেছে। সেপ্টেম্বরে পুন: নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা। ২০২৭ সালের মধ্যে সেটা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের ভোটে তা পাশ হয়েছে গত সপ্তাহেই।
এ বছরের শুরুতে মিডলসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, তারা লর্ডস ছেড়ে দেওয়ার কথা ভাবছে। ক্রিকেটের আইন প্রণেতা এমসিসির অধীনেই চলে ক্লাবটি। এর আগে ২০২১ সালে লর্ডসের কম্পটন ও এদরিচ স্ট্যান্ড পুন: সংস্কার করা হয়। তখন খরচ হয়েছিল ৫ কোটি ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় তা ৭৭৬ কোটি ৫ লাখ টাকা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে