অধিনায়কত্ব সাকিব আল হাসানের কাছে নতুন কিছু নয়। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে।
মার্কিন মুলুকে হতে যাওয়া সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে সাকিব যে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলে খেলছেন, সেটা জানা গিয়েছিল আগেই। দলটি গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৪ ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে নেতৃত্ব দেবেন।’ অধিনায়ক নির্বাচিত হওয়ার আগে সাকিব কথা বলেছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের ফেসবুক পেজে পাঠানো এক ভিডিওতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বলেছেন, ‘হেলো ডালাস। আমি সাকিব আল হাসান। আপনাদের সঙ্গে সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে ৪ থেকে ১৪ অক্টোবর দেখা হবে’।
সাকিবকে অধিনায়ক ঘোষণা করার পর লস অ্যাঞ্জেলেস ওয়েভস তাদের খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড, পাকিস্তানের রুম্মন রইস, ইংল্যান্ডের টাইমাল মিলস, স্কটল্যান্ডের জর্জ মুনসির মতো ক্রিকেটাররা খেলবেন সাকিবের দলে। দলটির কোচ মিকি আর্থার। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় নিউইয়র্ক লায়নসের মুখোমুখি হবেন সাকিবরা। ইউনিভার্সিটি অব টেক্সাস ডালাস (ইউটিডি) স্টেডিয়ামে হবে ম্যাচটি।
সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা তামিম ইকবালও দল পেয়েছেন। তাঁকে নিয়েছে টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় টেক্সাস খেলবে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব-তামিমকে একসঙ্গে আবারও দেখা যাবে বিপিএলের পর কোনো টুর্নামেন্টে। সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টের সব ম্যাচ হবে ইউটিডি স্টেডিয়ামে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে