এবারের অ্যাশেজের সবচেয়ে পরিচিত দৃশ্য ইংল্যান্ডের ব্যাটারদের মুখ থুবড়ে পড়া। আরও নির্দিষ্ট করে বললে টপ অর্ডার। একের পর এক ভেন্যু বদলাচ্ছে কিন্তু হাসিব হামিদ-জ্যাক ক্রলিদের ব্যর্থতার ছবি বদলাচ্ছে না।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জো রুটের দলের সংগ্রহ ৪ উইকেটে ৭৯। এর মধ্যে টানা ৭০ বল কোনো রান না করেই হারিয়েছে ৩ উইকেট।
বিনা উইকেটে ১৩ রান নিয়ে আজ তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। দিনের শুরুতে দেখেশুনে খেলেন দুই ওপেনার হাসিব আর ক্রলি। তবে দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৯ বলে ৩ রান করা হামিদকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন মিচেল স্টার্ক। আরেক ওপেনার ক্রলিকে বোল্ড করে ফেরান স্কট বোল্যান্ড। দলীয় ৩৬ রানে ক্রলি আউট হওয়ার পর ইংল্যান্ডের রানেরে চাকাও আটকে যায়।
দুই নতুন ব্যাটার ডেভিড মালান ও জো রুটের ওপর ক্রমাগত চাপ বাড়াতে থাকেন বোলান্ড-কামিন্সরা। এই চাপ সামলাতে পারেননি তাঁরা। রানের খাতা খোলার আগেই বোলান্ডের বলে স্লিপে ক্যাচ দেন রুট। পরের ওভারে ডেভিড মালানকে (৩) তুলে নেন ক্যামেরুন গ্রিন। এই দুজন উইকেটে থাকার সময় টানা ১১ ওভার মেডেন দেন অস্ট্রেলিয়ান বোলাররা। এর মধ্যে ৩টি ছিল উইকেট মেডেন ওভার।
লাঞ্চ বিরতির পর ভাগ্যের জোরে বেঁচে গেছেন বেন স্টোকস। দলীয় ৫৭ রানে গ্রিনের বল অফ স্টাম্পে লাগলেও বেল না পড়ায় আউট হননি এই ইংলিশ অলরাউন্ডার। জনি বেয়ারস্টোর সঙ্গে ৩৭ রান নিয়ে উইকেটে আছেন।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩৩ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে