
নেতৃত্বে অভিষেকে কোনো অধিনায়কের ট্রিপল সেঞ্চুরি এত দিন ছিল না টেস্ট ক্রিকেটে। সেই কীর্তি এবার গড়লেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি।
টেস্ট দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিপল সেঞ্চুরিই ছিল কেবল একটি। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হাশিম আমলা। এবার তাঁর পাশে বসলেন মুল্ডার। আমলার সে সেঞ্চুরিটি ছিল ৩১১ রানের। তাঁকেও ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলার রেকর্ডও গড়ে ফেলেছেন মুল্ডার।
আগের দিনই ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুল্ডার। প্রথম দিনের খেলা শেষে ট্রিপল সেঞ্চুরি থেকে ছিলেন ৩৬ রান দূরে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পেয়ে যান কাঙ্ক্ষিত সেই ট্রিপল সেঞ্চুরি। টেস্ট নেতৃত্বের অভিষেকে ২৫০ রানও ছিল না কোনো অধিনায়কের। এ হিসেবে আগের দিনই টেস্ট নেতৃত্বের অভিষেকে ২৫৯ বলে ২৬৪ করে রেকর্ড গড়েছিলেন।
মূল অধিনায়ক টেম্বা বাভুমার চোটে এই জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব পেয়েছিলেন কেশব মহারাজ। প্রথম টেস্টের পর তিনিও চোট নিয়ে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে। এই ভার যে বোঝা নয়, বরং প্রেরণা, নেতৃত্বের প্রথম দিনেই তা প্রমাণ করে দেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। বুলাওয়ে টেস্টের প্রথম দিনে তিনি অপরাজিত ২৫৯ বলে ২৬৪ রান করে! আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন তিনি তাঁর টেস্ট নেতৃত্বের অভিষেক টেস্টে। তাঁকে ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন অধিনায়ক উইয়ান মুল্ডার।
অথচ এই টেস্টে নেতৃত্ব দেওয়ার কথাই ছিল না তাঁর। টেম্বা বাভুমার চোটের কারণে কেষভ মহারাজের নেতৃত্বেই সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিনিও চোটে পড়লে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় মুল্ডারকে। সে দায়িত্ব তিনি যে ভালোভাবেই পালন করেছেন তাঁর জ্বলজ্বল ট্রিপল সেঞ্চুরি তাঁরই প্রমাণ।
মুল্ডারের ট্রিপল সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা এ প্রতিবেদন পর্যন্ত প্রথম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৫৪৯ রান। ৩১৫ রান নিয়ে ব্যাট করছিলেন মুল্ডার। ১৭ রান নিয়ে উইকেটে তাঁর সঙ্গী ছিলেন কাইল ভেরেইনা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে