ইনিংসের প্রথম বলে মারুফা আক্তারের দুর্দান্ত ইনসুইঙ্গার ঠেকিয়ে না দিলে বোল্ড হয়ে ফিরতে হতো মাইয়া বাউচিয়ারকে। ইংলিশ ওপেনার এরপর স্ট্রাইকরেট বাড়িয়ে খেলেছেন। আরেক ওপেনার ড্যানি ওয়াট-হজও ছিলেন মারমুখী। ওপেনিং জুটিতেই দুজনে দারুণ শুরু এনে দেন ইংল্যান্ডকে।
বাউচিয়ারকে ফেরানোর আরেকটি মোক্ষম সুযোগ পেয়েছিলেন মারুফা। ইনিংসের পঞ্চম ওভারে রাবেয়া খান ক্যাচ ফেলে দেন ইংলিশ ব্যাটারের। রাবেয়া অবশ্য সেটির প্রায়শ্চিত্ত ঠিকই করেছেন। দুই ওভার পর বাউচিয়ারকে (২৩) ফিরিয়ে ইংল্যান্ডের ৪৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন এই লেগি।
তাতেই শ্লথ হয়ে আসে ইংলিশদের রানের চাকা। ৭ ওভার শেষে তাদের রান ছিল ১/৫০, রান রেট—৭.১৪। আর ৬ ওভার পর স্কোর দাঁড়ায় ৪/৮১, রান রেট—৬.২৩। বাংলাদেশকে দ্রুত লড়াইয়ে ফেরান স্পিনাররা। ১১৮ রান করতে ইংলিশরা যে ৭ উইকেট হারিয়েছে তার পাঁচটিই গেছে স্পিনারদের পকেটে। ২ উইকেট নিয়েছেন পেসার রিতু মনি। সমান ২ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।
চতুর্থ উইকেট হিসেবে ফেরা ওয়াট-হজ ছাড়া ইংল্যান্ডের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। ৪০ বলে ৪১ রান করে নাহিদার বলে উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে বন্দী হন তিনি। মিডল অর্ডারদের ব্যর্থতার মাঝে যা একটু ব্যতিক্রম অ্যামি জোনস। ১২ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক।
গত পরশু শারজায় উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ ইংল্যান্ডকে হারিয়ে সেই জয়ের ধরে রাখতে পারলে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে যাবেন জ্যোতিরা। ইংলিশ পরীক্ষায় পাস করতে বাংলাদেশের প্রয়োজন ১১৯ রান। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনবারের দেখায় একবারও জয় পায়নি বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই ইংলিশ মেয়েদের আগে ব্যাট করে সর্বনিম্ন স্কোর।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে