
১১ জুন থেকে ১৯ জুলাই—দীর্ঘ ৩৯ দিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফুটবল বিশ্বকাপ। পুরো বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় বুঁদ হয়ে থাকবে, বাংলাদেশ ক্রিকেট দল তখন দুটি দলের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে। জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। হোম সিরিজ শেষে বাংলাদেশ উড়াল দেবে জিম্বাবুয়েতে।
জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অতিথিরা। সেই পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে লাল বলের ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই। ৯ ও ১১ জুলাই বাকি ম্যাচ দুটি হবে। টেস্টের মতো ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ে যাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জুলাই। ১৭ ও ১৯ জুলাই বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় হবে ফুটবল বিশ্বকাপের ফাইনাল।
সিলেটে গত পরশু পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ঘরের মাঠে আগামী মাসে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলায় ৯, ১১ ও ১৪ জুন হবে তিন ওয়ানডে। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন টি-টোয়েন্টি।
এর আগে সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুটি সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারী দল। এবার সে ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা। প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘বাংলাদেশের সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাকোনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করছি। সব ফরম্যাট মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ হবে বলে আমরা আশা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর দেশের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা ভীষণ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়েতে সমর্থকদের উপস্থিতি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে