মার্ক উডের পরিবর্তে শামার জোসেফকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আগামী আইপিএল জন্য ওয়েস্ট ইন্ডিজ পেসারের সঙ্গে ৩ কোটি রুপির চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মাসের শেষ দিকে আগুন ঝরানো বোলিংয়ে ব্রিসবেন টেস্টে উইন্ডিজকে ৮ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান শামার। অষ্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৪ বছর বয়সী এই পেসারের। সিরিজ শেষ করেন ১৩ উইকেট নিয়ে। তার মধ্যে পায়ের আঙুলে চোট নিয়েই গ্যাবায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট তুলে ক্যারিবিয়ানদের সমতায় ফেরান।
আইপিএলের আগে শামার প্রথমবারের মতো চুক্তিবদ্ধ হন পিএসএলের ক্লাব পেশোয়ার জালমির সঙ্গে। তবে চোটের কারণে ঘরে ফিরতে হওয়ায় আরব আমিরাতে চলমান আইএলটি২০ লিগে খেলা হচ্ছে না। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই ম্যাচ দুটি খেলেছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে, ২০২৩ সংস্করণে।
বর্তমানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আছেন উড। তবে কী কারণে ইংলিশ পেসার এবারের আইপিএল খেলছেন না সেটি পরিষ্কার করে জানায়নি লক্ষ্ণৌ। ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি করেন উড। তবে কনুইয়ের চোটের কারণে সেবার খেলতে পারেননি। ২০২৩ সংস্করণে খেলেছেন মাত্র ৪ ম্যাচ, নেন ১১ উইকেট। তার মধ্যে একবার নেন ৫ উইকেট। তবে ব্যক্তিগত কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচ খেলেননি উড।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে