
লোরকান টাকারের জন্য অন্যরকম একটা দিনই পার হলো বলতে হয়। আরও একবার সুযোগ পেয়েও টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা হলো না তাঁর। টাকার আফসোস নিয়ে মাঠ ছাড়লেও আয়ারল্যান্ড জিতেছে দাপট দেখিয়েই। ওমানকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তাদের প্রথম জয়। এই সংস্করণে রানের হিসেবে এটা আয়ারল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ জয়।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৫ রান করে আয়ারল্যান্ড। এই সংস্করণে এটা আইরিশদের সর্বোচ্চ পুঁজি; চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও এখন পর্যন্ত এটা দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। আয়ারল্যান্ডকে এই সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় অবদান টাকারের। ৫১ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। ১০ চার ও ৪ ছক্কায় সাজানো তাঁর ১৮৪ স্ট্রাইকরেটের ইনিংসটি। এর আগেও একবার ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন টাকার; ২০২৩ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাচাইপর্বের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে। কাকতালীয়ভাবে সেবারও ৫১ বল খেলেছিলেন তিনি। সেবারের মতো আরও একদফা সেঞ্চুরির অপেক্ষা বাড়ল টাকারের।
আয়ারল্যান্ডের হয়ে ৩০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডেলানি। ৩৮৮ স্ট্রাইকরেটে ৩৫ রান এনে দেন জর্জ ডকরেল। তাঁর ৯ বলের ইনিংসটি সাজানো ৫ ছক্কায়। ওমানের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন শাকিল আহমেদ।
জবাব দিতে নেমে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন আমির কলিম ও হাম্মাদ মির্জা। বাকি সময় যাতায়াতের মিছিলে সামিল ছিল ওমানের ব্যাটাররা। ব্যারি ম্যাকার্থির বলে ম্যাথু হামফ্রিসের হাতে ধরার পড়ার আগে ৫০ রান করেন কলিম। ৫ চার ও ২ ছক্কায় সাজানো তাঁর ২৯ বলের ইনিংস। হাম্মাদের অবদান ৪৬ রান। বাকিরা থেমেছেন টেলিফোন ডিজিটে। ওমানকে অলআউট করার কাজটা সামনে থেকেই করেন জশুয়া লিটল। ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। হামফ্রিস এবং ম্যাকার্থির শিকার দুটি করে উইকেট।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৭ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে