আলোচিত কোনো ঘটনা নিয়ে চুপ করে থাকার মতো পাত্র নন সুনীল গাভাস্কার। সূর্যকুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচের ব্যাপারে যখন বিতর্ক ডালপালা মেলেছে, চুপ করে থাকেননি গাভাস্কার। সূর্য ক্যাচ নিয়ে ‘বিতর্ক’ সৃষ্টি করায় অস্ট্রেলিয়ার ওপর তোপ দেগেছেন গাভাস্কার।
ডেভিড মিলারের অবিশ্বাস্য ক্যাচ ধরেই মূলত ভারতের শিরোপা জয়ের কাজ অনেকটা সহজ করে দেন সূর্যকুমার। সূর্যর এই ক্যাচ সামাজিকমাধ্যমে ভাইরাল হলে ভক্ত-সমর্থকেরা বিতর্কিত করার চেষ্টা করেন। ক্যাচটা আরও সময় নিয়ে দেখা যেত বলে দাবি করেছেন অনেকেই। অস্ট্রেলিয়ার কোনো এক পত্রিকায় ক্যাচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর পাল্টা জবাব দিতে দেরি করেননি গাভাস্কার। ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসস্টারে লেখা এক কলামে এই কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, ‘কেউ প্রশ্ন করেনি। তবে যিনি অনুচ্ছেদটা লিখেছেন, তিনি প্রশ্ন তুলেছেন। সূর্যর দিকে আঙুল তোলার আগে তিনি হয়তো দেখতে চেয়েছেন ক্রিকেটে অস্ট্রেলিয়ার সেরা দশটি প্রতারণা।’
বার্বাডোজের কেনসিংটন ওভালে ২৯ জুন প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। ওভারের প্রথম বলে পান্ডিয়াকে তুলে মারেন মিলার। লং অফে প্রথমে বল ধরার পর যখন সূর্য বুঝতে পারলেন যে তিনি সীমানাদড়ি ছুঁতে যাচ্ছেন, তৎক্ষণাৎ আকাশে ছুড়লেন এবং আবার ভেতরে ফিরে ক্যাচটা ধরলেন। সূর্যর ক্যাচের ব্যাপারে গাভাস্কার বলেন, ‘সূর্যকুমার যাদবের ক্যাচের স্বচ্ছতা নিয়ে অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। ফাইনালে ডেভিড মিলারের সঙ্গে ক্যাচটা যে ধরেছে (সূর্যকুমার)। সব রিপ্লেতেই স্পষ্ট দেখা গেছে যে স্কাই বলটা অসাধারণ ভারসাম্যের সঙ্গে ধরেছে এবং সীমানা দড়িতে পা দেওয়ার আগে বলটা আকাশে ছুড়েছে। তারপর শূন্যে লাফ দিয়েছে এবং সীমানার ভেতরে থেকে দুর্দান্তভাবে ক্যাচ ধরেছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের রুদ্ধশ্বাস জয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। ১৭ বছর অপেক্ষার পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট জিতেছে ভারত। একই সঙ্গে এটা ভারতের ১১ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জয়। ভারতের সমান দুইবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে