লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) প্রথম ম্যাচটা ভালো না করতে পারলেও আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চেনা মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। পাল্লেকেলে স্টেডিয়ামে জাফনা কিংসের বিপক্ষে ফিজ দারুণ বোলিং করলেও তাঁর দল ডাম্বুলা সিক্সার্স ম্যাচটা হেরে গেছে।
জাফনাকে ১৯২ রানের বড় লক্ষ্য দিয়েছিল মোস্তাফিজের দল ডাম্বুলা। ফিজ আর মোহাম্মদ নবী ভালো করলেও সতীর্থ বোলারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে ফিরতে পারেননি তাঁরা। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৫.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি পেসার। ধারাবাহিক নিয়ন্ত্রিত বোলিং, ডেথ ওভারে ইকোনমিক্যাল বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দিয়ে প্রশংসিতই হয়েছে মোস্তাফিজের পারফরম্যান্স। সেই ছন্দ তিনি টেনে এনেছেন এলপিএলেও।
বিশ্বকাপের আগে আইপিএলে চেন্নাইয়ের হয়ে মুগ্ধ করে এসেছিলেন মোস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনির সাহচর্যে তাঁর পারফরম্যান্স ছিল প্রশংসিত। আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ—সব মিলিয়ে বছরটা ভালোই যাচ্ছে তাঁর।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে