এর চেয়ে সুন্দরমতো ২০২৪ আইপিএলের শেষটা কি করতে পারতেন মোস্তাফিজুর রহমান? তাঁর দল চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতুক বা হারুক সেটা বিবেচ্য বিষয় নয়। আইপিএলের শেষ ভাগে এসে পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিতই তো দিয়ে রাখলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। মোস্তাফিজকে আর পাওয়া যাবে না দেখে হতাশা প্রকাশ করেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।
মোস্তাফিজকে আইপিএল খেলতে বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয় চেন্নাই সুপার কিংসের ১ মের ম্যাচ পর্যন্ত। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল শেষ হয়েছে তার এবারের আইপিএল মিশন। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। কোনো উইকেট না পেলেও ৪ ওভার বোলিং করে ২২ রান খরচ করেছেন। একটা ওভার মেডেনও দিয়েছেন। ১৫তম ওভারে পাঞ্জাবের বিস্ফোরক ব্যাটার শশাঙ্ক সিং রীতিমতো খাবি খেয়েছেন মোস্তাফিজের বোলিংয়ে। ২৪ বলের মধ্যে ১৪ বল ডট দিয়েছেন মোস্তাফিজ। বেশ কয়েকবার উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয় তাঁর বলে। ম্যাচ শেষ হওয়ার পরই চেন্নাই সুপার কিংস নিজেদের ফেসবুক পেজে ফিজকে নিয়ে প্রশংসার বাণী ছড়িয়েছে। ফিজের ছবি পোস্ট করে চেন্নাই ক্যাপশন দিয়েছে, ‘৪ ওভার, ২২ রান, এক মেডেন। ফিজের স্পেলের প্রশংসা করতেই হবে।’
চোটে পড়ায় গত রাতে খেলতে পারেননি চেন্নাইয়ের অন্যতম সেরা পেসার মাথিসা পাতিরানা। পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার কাজও করতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। পাতিরানা, মাহিশ তিকসানা—দুই লঙ্কান ক্রিকেটার আছেন চেন্নাইয়ে। সে যা-ই হোক, পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের পেস ডিপার্টমেন্ট বেশ ভুগেছে। দীপক চাহার দুই বল করে উঠে গেছেন। শার্দুল ঠাকুর, শিবম দুবে মুক্ত হস্তে রান বিলিয়েছেন। একমাত্র ফিজই ইকোনমিকাল বোলিং করেছেন। ম্যাচ শেষে ফ্লেমিং বলেন, ‘লঙ্কান ক্রিকেটাররা দেশে ফিরবে ভিসার জন্য। আশা করি, তাদের ভিসা প্রক্রিয়া ভালোমতোই হবে। পরের ম্যাচে তাদের পাওয়া যাবে। রিচার্ড গ্লিসন দারুণ ছিল। এটা ছিল ইতিবাচক। ফিজকে (মোস্তাফিজ) হারানোটা হতাশার।’
হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পর গত রাতে খেলেননি তুষার দেশপান্ডে। তিনি খেলতে পারেননি ফ্লুর কারণে। আরেক পেসার চাহারকে নিয়েও শঙ্কা প্রশংসা করেছেন ফ্লেমিং। চেন্নাই কোচ বলেন, ‘তুষারের ফ্লু হয়েছে। তাই আমাদের পরিবর্তন করতে হতো। যেটা ছিল অপ্রত্যাশিত। সে যা-ই হোক, সেটা তো খেলারই অংশ। আমাদের হাতে সম্পদ রয়েছে। শুধুমাত্র তারা ছন্দে ফেরার জন্য পর্যাপ্ত সময় পায়নি। আমাদের খেলার পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতেও বেশ সমস্যা হয়েছে। দীপক চাহারের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। ফিজিও ও চিকিৎসক তাকে দেখবেন। আশা করি, তাকে (চাহার) নিয়ে ইতিবাচক কোনো কিছু পাব।’
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০২৪ আইপিএলে তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। এখনো পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে শেষ করেছেন এবারের আইপিএল।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৭ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে