
গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের রংপুর রাইডার্স। তবে শিরোপা লড়াইয়ের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও রিশাদ হোসেনকে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে যেতে হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) সীমাবদ্ধতার কারণে রংপুর রাইডার্সের হয়ে তাঁদের ফাইনালে অংশগ্রহণ এখন অনিশ্চিত।
আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এই তিন ক্রিকেটারকে জাতীয় দলে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিবি। রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য প্রাপ্ত এনওসির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাঁদের। যার কারণে জাতীয় দলে যোগ দেওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে সৌম্য, আফিফ ও রিশাদের।
এ বিষয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘এনওসির বিষয়টি আপেক্ষিক। জাতীয় দলে প্রতিনিধিত্ব করাটাই আমাদের কাছে অগ্রাধিকার পায়। এনওসি বাড়ানোর কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এখনো। তবে প্রয়োজন হলে বিসিবির অপারেশনস বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আপাতত জাতীয় দলের প্রতিশ্রুতিটাই প্রাধান্য পাবে।’
এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুর রাইডার্সের হয়ে খেলা আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের ৫ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া ছিল। ৬ তারিখের মধ্যে তাদের ওয়ানডে দলে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া আছে। আমাদের কাছে তাদের ফাইনালে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো এনওসি আবেদন আসেনি। তাদের এনওসি বিষয়ে নতুন আবেদন এলে বোর্ড সিদ্ধান্ত নেবে।’
ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে দুই দলের ওয়ানডে দলের ক্রিকেটাররা টিম হোটেলে পৌঁছেছেন। ঢাকা থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ এবং পারভেজ হোসেন ইমন আগেই সেন্ট কিটসে পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এখন শুধু অপেক্ষা রংপুর রাইডার্সের হয়ে খেলা সৌম্য, আফিফ এবং রিশাদের জন্য। এদিকে, গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম হাসান সাকিবও ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন।
এনওসি সমস্যার কারণে রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহও সেমিফাইনালে খেলতে পারেননি। এবার বাংলাদেশি ক্রিকেটারদের জাতীয় দলের দায়িত্বের কারণে দলটি আরও বড় সমস্যায় পড়তে যাচ্ছে। গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে হারালে দেশীয় কোটা পূরণে দলটি বাইলজ অনুযায়ী একাদশ সাজাতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময় আগামীকাল শনিবার ভোর ৫টায় গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির ফাইনাল অনুষ্ঠিত হবে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে