
ধারাভাষ্যকক্ষে তখন সুনীল গাভাস্কার। মোহাম্মদ সিরাজ পেছনে লাফিয়ে সাকিব আল হাসানের ক্যাচ এক হাতে তালুবন্দী করতেই বিস্ময়ের সঙ্গে ভারতের ব্যাটিং কিংবদন্তি বলে উঠলেন, ‘বিস্ময়কর!’
সিরাজের এই ক্যাচকে বিস্ময়কর না বলে উপায় নেই। এমনভাবে পেছনে ঝাঁপিয়ে ক্যাচ নেওয়া খুবই কঠিন। আজ কানপুর টেস্টের চতুর্থ দিনের সকালে নিজের প্রথম ওভার করতে রবিচন্দ্রন অশ্বিনের বলে বল উড়িয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বল উঠে যায় অনেক ওপরে।
বল ওপরে উঠলেও ক্যাচ নেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল মিড-অফ বৃত্তে থাকা সিরাজের। তবে অবিশ্বাস্যভাবে বাঁ হাতে ক্যাচটি নেন ভারতীয় পেসার। চোখে সানগ্লাস থাকায় সূর্যের কিরণ থেকে বাঁচিয়ে চোখ বলে নিবদ্ধ করতে পারেন তিনি। গত দুই দিনে বৃষ্টির কারণে খেলা না হলেও আজ কানপুরে ছিল রৌদ্রকরোজ্জ্বল দিন। এমন রোদের মধ্যে ‘আন অর্থোডক্স’ জায়গা থেকে ক্যাচটি নিয়ে প্রশংসায় ভাসছেন সিরাজ।
ক্রিকেট মাঠে এমন অপ্রচল ক্যাচটি নেওয়ায় নেটিজেনরাও প্রশংসায় ভাসাচ্ছেন সিরাজকে। ক্রিকেটের নিয়ে নিয়মিত পোস্ট করা মুফাদ্দল ভোহরা নামে একজন তাঁর অফিশিয়াল এক্স পোস্টে লিখেছেন, ‘এটা সিরাজের নেক্সট লেভেলের ক্যাচ।’ তনুজ সিং নামে আরেকজনের পোস্ট, ‘দ্য মোহাম্মদ সিরাজ ক্যাচ।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে