হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। পেসার শরিফুল ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ে ৯ উইকেটে ২৪০ রানের বেশি করতে পারেনি। ম্যাচটি জিততে পারলে ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের শর্ট লেংথের বল কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার কমুনহুকামউই (১)। আরেক ওপেনার মারুমানিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হন এ ওপেনার। জিম্বাবুয়ের রান তখন ৩৩।
তৃতীয় উইকেট জুটিতে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন রেজিস চাকাভা ও ব্রেন্ডন টেলর। বেশ সাবধানেই খেলতে থাকেন তাঁরা। তবে তাঁদের বেশি দূর এগোতে দেননি সাকিব আল হাসান। ২৬ রান করা চাকাভাকে বোল্ড করে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।
ডিওন মায়ার্স ও টেলর চতুর্থ উইকেট জুটিতে বড় কিছু করার আভাস দিয়েও পারেননি। দারুণ খেলতে থাকা টেলর হিট উইকেটে আউট হন। শরিফুলের করা বাউন্সারটি ছেড়ে দেন টেলর। তখনই ব্যাট স্টাম্পে লাগলে হিট উইকেট হন টেলর (৪৬)। উইকেটে থিতু হওয়া মায়ার্সকে ৩৪ রানে ফেরান সাকিব। জিম্বাবুয়ের রান তখন ৫ উইকেটে ১৪৬ রান।
ষষ্ঠ উইকেটে সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ৬৩ রানে জুটি গড়ে মাধিভেরে। এর মাঝে ফিটটিও তুলে নেন মাধিভেরে। এরপর অবশ্য তাকে আর ডানা মেলতে দেননি শরিফুল। তামিমের দুর্দান্ত ক্যাচে ৫৬ রান করে আউট হন মাধিভেরে।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ে সংগ্রহটা বেশি বড় পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রান করে জিম্বাবুয়ে। ক্যারিয়ার সেরা বোলিং করে ৩৪ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার শরিফুল। সাকিব নেন ২ উইকেট। সাইফউদ্দিন, তাসকিন ও মিরাজ প্রত্যেকেই নেন একটি করে উইকেট।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৯ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে