জাতীয় দলের জার্সিতে রান করতেই ভুলে যান এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে সেই ডানহাতি ওপেনারেই ব্যাটই আবার চওড়া হয়ে উঠে। আজ তেমনই চিত্রই দেখা গেল জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। বিজয়ের ব্যাটিং ঝড়ে এদিন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে খুলনা। এটা তাদের হ্যাটট্রিক জয়।
সিলেট একাডেমি গ্রাউন্ডে ১৬.৩ ওভারেই বরিশালের দেওয়া ১৩৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন তাদের দুই ওপেনার ইমরানুজ্জামান ও বিজয়। ২১ বলে ৩০ রান করেন জাহিদুজ্জামানের শিকার হন ইমরানুজ্জামান। সেই সঙ্গে ভাঙে ৪৩ রানের উদ্বোধনী জুটি।
সঙ্গী হারালেও দমে যায়নি বিজয়ের ব্যাট। ৪৭ বলে তার অবদান অপরাজিত ৭২ রান। ১৫৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করার পথে ৬ চারের এবং তিনটি ছয় হাঁকান এই ওপেনার। দ্বিতীয় উইকেটে আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ৬৭ রান যোগ করেন বিজয়। ২৪ বলে ২১ রান করে ইফতেখার হোসেনর হাতে ধরা পড়েন আফিফ। বিজয়ের সঙ্গে ৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মোহাম্মদ মিঠুন।
এর আগে বরিশালের হয়ে ৩২ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ইফতিখার। ৩২ রান করতে ৩৫ বল খেলেন ফজলে মাহমুদ রাব্বি। ১৭ বলে ২৪ রান এনে দেন আজমীর আহমেদ। সমান ১৫ রান আসে সালমান হোসেন ইমন ও সোহাগ গাজীর ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে বরিশাল। খুলনার হয়ে দুটি করে উইকেট ঝুলিতে পুরেন শেখ জীবন ও জিয়াউর রহমান।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে