
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের তদন্ত কমিটি আগেই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার এই ঘটনার তদন্ত কমিটি করছে জাতীয় ক্রীড়া পরিষদও (এনএসসি)।
এনএসসি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্রীড়া পরিষদের অন্তর্গত সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে ন্যুনতম ৩ (তিন) জন নারী সদস্যসহ ৫ সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন করতে হবে। ১৯ নভেম্বরের মধ্যে সেটা এনএসসিতে পাঠাতে হবে। যদি সেই কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী প্রতিকার না পান বা অভিযোগের পর সুষ্ঠু বিচার না পান, তাহলে ক্রীড়া পরিষদের কাছে আবারও অভিযোগ করার সুযোগ থাকবে।
বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম কদিন একাধিক সাক্ষাৎকারে সতীর্থ, অধিনায়ক, কোচিং স্টাফ, নির্বাচক ও বিসিবির নারী বিভাগের সাবেক প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমানের বিরুদ্ধে যৌন নিপীড়নের মতো গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ এসেছে তাঁর সাক্ষাৎকারে। সেই অভিযোগের প্রেক্ষিতে ৮ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল বিসিবি। সেই তদন্ত কমিটিতে ছিলেন সাবেক বিচারপতি তারিক উল হাকিম ও ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা রয়েছেন এবং বিসিবি পরিচালক রুবাবা দৌলা। সেই কমিটিতে নতুন করে গতকাল যুক্ত হয়েছেন আরও দুজন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৮ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে