
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরীফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
আগেই বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। আজ দিনের প্রথম ম্যাচে নোয়াখালীকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এদিন ৯ রানে ৫ উইকেট নেন শরীফুল। বিপিএলে এটাই তার সেরা বোলিং। এমন বোলিং করে স্বাভাবিকভাবেই বেশ খুশি তিনি। ৮ ম্যাচ শেষে শরিফুলের শিকার ১৮ উইকেট। ১৫ উইকেট নিয়ে তালিকার দুইয়ে আছেন হাসান মাহমুদ।
ম্যাচ শেষে নিজের দারুণ পারফরম্যান্সের রহস্য জানাতে গিয়ে শরীফুল বলেন, ‘প্রতি ম্যাচের পর উনি (ডাটা অ্যানালিস্ট রাহুল) আমাকে সবকিছু পাঠান এবং যেখানে ভুল করি সেগুলো আর কী আমি পরের ম্যাচে যাতে না করি সেগুলো নিয়ে ম্যাচের আগে সেগুলো আর কি দেখে আসি বা কাজ করে আসি।’
৫ উইকেট নেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শরীফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগছে। ফাস্ট বোলার বলেন, স্পিনার বলেন, প্রতিটা বোলারের স্বপ্ন থাকে পাঁচ উইকেট নেওয়া। বিশেষ করে টি-টোয়েন্টিতে। তাই আলহামদুলিল্লাহ। অবশ্যই, অনেক উপভোগ করেছি। বিশেষ করে আমার ভালো লাগছে আমরা ম্যাচ জিতেছি।’
দুর্দান্ত বোলিং করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শরিফুল। ম্যাচসেরা থেকে প্রাপ্ত অর্থ মানুষকে বিলিয়ে দেন তিনি। তিনি বলেন, ‘আরেকটা বিষয় আমি বলেছিলাম যে, যতদিনই ক্রিকেট খেলব, যখন ম্যাচসেরা হবো সেই টাকাটা আমার এলাকার যারা আর কি একটু অভাব-অনটনে থাকে তাদের দিয়ে দিব… ইনশাআল্লাহ। তাই আমার খুবই ভালো লাগছে যে এই টাকাটা তাদের কাছে যাবে।’

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে