
যে জিতবে, তার হাতেই উঠবে ডিপিএল শিরোপা—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই সমীকরণ নিয়েই খেলতে নেমেছে আবাহনী-মোহামেডান। আবাহনী নামছে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে। চ্যাম্পিয়ন হতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে ২৪১ রান করতে হবে আবাহনীকে।
আকস্মিক হার্ট অ্যাটাকের কারণে খেলার বাইরে তামিম ইকবাল। মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা চট্টগ্রামে ব্যস্ত জিম্বাবুয়ে সিরিজে। তাওহীদ হৃদয় মেজাজ হারানোর শাস্তি হিসেবে পেয়েছেন ৪ ম্যাচের নিষেধাজ্ঞা। একগাদা ক্রিকেটার ছাড়া শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে নেমেছে মাহমুদউল্লাহ রিয়াদ-রনি তালুকদারের মোহামেডান। দলকে নেতৃত্ব দিচ্ছেন রনি তালুকদার। এরই মধ্যে ২৪১ রানের লক্ষ্যে নেমে ৮ রানে ১ উইকেট হারিয়েছে আবাহনী।
মিরপুরে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমে ব্যাটিং পাওয়া মোহামেডানের দুই ওপেনার রনি ও তৌফিক খান তুষার দুর্দান্ত শুরু করেন। দলীয় ৫০ রানে ভেঙে যায় তাঁদের উদ্বোধনী জুটি। নবম ওভারের প্রথম বলে তুষারকে ফিরিয়ে জুটি ভাঙেন আবাহনীর বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ১৮ বলে ২ চারে ১৬ রান করেন তুষার।
উদ্বোধনী জুটি ভাঙার পর রান তোলার গতি কমে যায় মোহামেডানের। উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৩০ ওভারে ৪ উইকেটে ১২৪ রানে পরিণত হয় মোহামেডান। এরপর পঞ্চম উইকেটে ৯০ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ ও আরিফুল ইসলাম। দুজনেই ফিফটি করেছেন। ৪৬তম ওভারের শেষ বলে মাহমুদউল্লাকে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন মাহমুদউল্লাহ।
শেষের দিকে সেভাবে রান তুলতে পারেনি মোহামেডান। ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রানে ইনিংস শেষ করেছে তারা। মাহমুদউল্লাহর মতো আরিফুলও করেন ৫০ রান। আরিফুল ৫৭ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। অধিনায়ক রনি ৪৭ বলে করেছেন ৪৫ রান। আবাহনীর মৃত্যুঞ্জয়, মোসাদ্দেক দুটি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন এসএম মেহেরব হাসান, মাহফুজুর রহমান রাব্বি ও রিপন মন্ডল।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে