
লম্বা ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন সাকিব আল হাসান। চলতি মাসে আবুধাবি টি-টেন লিগে অভিষেক হবে তাঁর। টুর্নামেন্টটিতে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
টি-টেন লিগে সাকিব খেলবেন রয়েল চ্যাম্পসের হয়ে। কোয়েটা কাভালরি ও নর্দান ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ১৮ নভেম্বর টি-টেন লিগের নতুন আসর শুরু হবে। পরদিন অর্থাৎ ১৯ নভেম্বর ভিস্তা রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যাম্পস। সবকিছু ঠিক থাকলে সে ম্যাচ দিয়ে ১০ ওভারের টুর্নামেন্টটিতে অভিষেক হবে সাকিবের। গত মাসেই তাঁকে দলভূক্ত করেছে রয়েল চ্যাম্পস।
জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেট থেকে দূরে নেই সাকিব। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন তারকা অলরাউন্ডার। গত কয়েক মাসে ক্যারিবিয়ান সুপার লিগ, (সিপিএল), মাইনর লিগ ক্রিকেট, কানাডা সুপার সিক্সটির মতো টুর্নামেন্টে খেলেছেন সাকিব। এবার তাঁর ক্যারিয়ারে যোগ হবে আরও একটি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাকিব বলেন, ‘রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে এবং আবুধাবি টি-টেন লিগে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই নতুন সংষ্করণটি খুবই রোমাঞ্চকর। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে চাই। এই সংস্করণে ভালো করার জন্য শক্তি, গতি তীক্ষ্ণতা এবং দলগত পারফরম্যান্স দরকার হয়। আমি বিশ্বাস করি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারব।’
নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী সাকিব। তাঁর বিশ্বাস, ভক্তদের আস্থার প্রতিদান দিতে পারবে রয়েল চ্যাম্পস, ‘এই দলটির (রয়েল চ্যাম্পস) হয়ে খেলা চ্যালেঞ্জিং। আমাদের দারুণ সব ক্রিকেটার আছে। ভক্তদের জন্য ভালো কিছু করতে আমরা প্রস্তুত। আমি ভিস্তা রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত এবং অত্যন্ত মনোযোগী।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৫ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে