
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ২২ মে বিরাট কোহলির সঙ্গে হেডের করমর্দন না করার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। ঘটনার রেশ স্টেডিয়াম থেকে ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। ভক্ত-সমর্থকেরা হেড-জেসিকা দুজনকেই বাজেভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য অ্যাডভার্টাইজার’কে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেন, ‘ঘুম থেকে উঠে দেখি সামাজিক মাধ্যমে আমার ওপর ঢালাওভাবে আক্রমণ করা হয়েছে। আমরা ঠিক আছি। কিন্তু আমার বন্ধু ও পরিবারের ওপরও আক্রমণ করা হচ্ছে।’
হেডের স্ত্রীর পর সামাজিক মাধ্যমে এবারই প্রথমবার আক্রমণ হয়নি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর হেডের স্ত্রীকে বাজেভাবে আক্রমণ করা হয়েছিল সামাজিক মাধ্যমে। সেবার গ্লেন ম্যাক্সওয়েলের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে রোহিত শর্মা যেভাবে আউট হয়েছেন, তাতে হেডের কৃতিত্বই বেশি।
এবার কোহলি ইস্যুতে সামাজিক মাধ্যমে আক্রমণের শিকার হওয়ার পর জেসিকার মনে পড়ে গেল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর সেই দুঃসহ স্মৃতি। একই সঙ্গে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের যেন আক্রমণ না করা হয়, সে পরামর্শ ভক্ত-সমর্থকদের দিয়েছেন হেডের স্ত্রী। অস্ট্রেলিয়ার স্থানীয় ওয়েবসাইটকে জেসিকা বলেন, ‘এটা বিশ্বকাপের (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ) পর হওয়া আক্রমণের পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে। এখন সব খেলাতেই মানসিক স্বাস্থ্য, দৃষ্টিভঙ্গি এবং আমরা কীভাবে একে অপরের সঙ্গে কথা বলি—এসব ব্যাপারে আলোচনা হওয়া প্রয়োজন। খেলাধুলায় আবেগ সব সময়ই থাকবে। কিন্তু এটাও মনে রাখা জরুরি যে ক্রিকেটাররাও মানুষ এবং তাদের পরিবার আছে।’
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে কোহলি সমালোচিত হয়েছেন ট্রাভিস হেডের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে। হেডকে কোহলি উত্যক্ত করছিলেন এই বলে যে তিনি (হেড) যেন বোলিংটা ভালো করে করেন। হেডও জবাব দিয়েছিলেন। মাঠের ঘটনা মাঠে ফেলে এসে ম্যাচ শেষে হেড হাত মেলাতে চেয়েছিলেন কোহলির সঙ্গে। কিন্তু ভারতীয় তারকা ব্যাটার হাত মেলাননি।
শুক্রবার বেঙ্গালুরুকে ৫৫ রানে হারিয়েও সেরা দুইয়ে থেকে শেষ করতে পারেনি হায়দরাবাদ। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-গুজরাট টাইটান্স। পরশু এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলবে হায়দরাবাদ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১১ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে