খেলার মধ্যে শুধু আইপিএলটাই খেলছেন মহেন্দ্র সিং ধোনি। বছরে যাঁকে শুধু নির্দিষ্ট একটা সময়েই পাওয়া যায়, তাঁকে এক নজর দেখতে স্টেডিয়াম হাউসফুল হওয়াটাই তো স্বাভাবিক। মাঠটা যদি হয় চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়াম, তাহলে তো কথাই নেই। ভক্ত-সমর্থকদের ভালোবাসা আরও বেশি উপচে পড়ে তখন।
চিপকে গতকাল মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এবারের চিপকে লিগ পর্বের শেষ ম্যাচটা খেলল চেন্নাই। রাজস্থানকে ৫ উইকেটে হারিয়ে চিপকে ৫০ তম ম্যাচ জিতল চেন্নাই। ম্যাচ চলার সময় চেন্নাই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছে, ‘সুপার ফ্যানদের অনুরোধ করছি ম্যাচ শেষে অপেক্ষা করতে। বিশেষ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।’ মূল আকর্ষণ যে ধোনি, সেটা যে না বললেও চলছে। গ্যালারিতে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশাল পোস্টার টাঙানো হয়েছে। চেন্নাইয়ের খেলোয়াড়দের ল্যাপ অব অনার ও মেডেল দেওয়া হয়েছে। ভক্তদের জন্য টেনিস বলে অটোগ্রাফ দিয়েছেন ধোনিরা। র্যাকেট দিয়ে বল পাঠানোর মতো অবস্থাতে দেখা গেছে ধোনিকে। ধোনির দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না আছেন এবার ধারাভাষ্যকার হিসেবে। চিপকে কি ধোনি শেষ ম্যাচ খেলেছেন কি না, এমন প্রশ্নে রায়না বলেন, ‘অবশ্যই না।’
অবশ্যই না—শব্দ দুটি ধোনিই বলেছেন চার বছর আগে। ২০২০ আইপিএল শেষে ড্যানি মরিসন যখন জানতে চান এবারই কি আইপিএলে ইতি টানছেন, তখন ধোনি উত্তরটি দেন। সেই ধোনির নেতৃত্বে ২০২১,২০২৩ আইপিএল জিতেছে চেন্নাই। আইপিএলে চেন্নাইয়ের পাঁচ শিরোপার পাচটিই এসেছে ধোনির নেতৃত্বে।
ধোনির জনপ্রিয়তা নিয়ে নতুন করে অবশ্য বলার কিছু নেই। কদিন আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলেছে চেন্নাই ও গুজরাট। সেই ম্যাচে মাঠে ঢুকে ধোনির পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ চেন্নাই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চিন্নস্বামী স্টেডিয়ামে। চেন্নাইয়ের প্লে অফ ভাগ্য নির্ভর করছে এই ম্যাচের ওপর। যদি ফাইনালে উঠলে চেন্নাই ঘরের মাঠ চিপকেই খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল—এবারের আইপিএলের আর দুটি ম্যাচ হবে চিপকে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে