ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসটি বিশ্বকাপে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসের রেশ এখনো কাটেনি। সেই অতিমানবীয় ইনিংসের রেশ কাটতে না কাটতেই আরেকটি অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাক্সি।
গতকাল গৌহাটিতে ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর এই বিধ্বংসী ইনিংসও নিশ্চিতভাবেই সংক্ষিপ্ত সংস্করণের সেরা পাঁচের মধ্যে থাকবে। যেন দেশে ফেরার আগে মরণ কামড় দিয়েছেন তিনি। আগেই জানা ছিল, তৃতীয় টি-টোয়েন্টি শেষেই দেশে ফিরবেন ভারতের জামাই। আর দেশে ফেরার আগে দুর্দান্ত এক বিনোদনই দিলেন তিনি।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিনোদন দেওয়ার জন্য ম্যাক্সওয়েলকে ধন্যবাদ দিয়েছেন রবি শাস্ত্রী। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক কোচ বলেছেন, ‘নিরাপদ ভ্রমণ হোক ম্যাক্সি। বিনোদনের জন্য ধন্যবাদ। অসাধারণ।’
শেষ ওভারে দলের জয়ের জন্য ২১ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ভারত আগেই দুই ম্যাচ জেতায় সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। এমন কঠিন সমীকরণের মুখে দলকে নিরাশ করেননি ম্যাক্সওয়েল। শেষ চার বলে ছক্কা ও তিন চার মেরে দলকে জয় এনে দিয়েছেন তিনি। সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ও জস ইংলিসের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরিও করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। ৪৭ বলে সেঞ্চুরি করেছেন তাঁরা।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে আরেকটি কীর্তিতে ভাগ বসিয়েছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে। এত দিন ৪ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে ছিলেন রোহিত শর্মা। গতকাল সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়কের পাশে বসেছেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারেরও সেঞ্চুরির সংখ্যা সমান—৪টি।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ও সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি ভাগাভাগি করলেও একটি জায়গায় অনন্য ম্যাক্সি। আর তা হচ্ছে সফল রান তাড়ায় সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায়। ৩ সেঞ্চুরি করে শীর্ষে তিনি। ২টি করে সেঞ্চুরি নিয়ে তাঁর পরে আছেন পাকিস্তানের বাবর আজম ও আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে