পূর্ব ঘোষণা অনুযায়ী মুসলিম ক্রিকেটারদের সঙ্গ ভ্রাতৃত্ববোধ আরও মজবুত করতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গতকাল ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে এই ইফতারের আয়োজন করেছিল ইসিবি।
ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভূত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। নিজের একটি ছবি পোস্ট করে টুইটে নওয়াজ লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করবে। কী দারুণ সম্মান!’
ইংলিশ বোর্ডের এই আয়োজন বিশ্ব ক্রিকেট বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। ইসিবি এমন আয়োজনের অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের রঙিন পোশাকের অধিনায়ক এউইন মরগান। আজ এক টুইট বার্তায় ইংলিশ অধিনায়ক লিখেছেন ‘সত্যিই কালকের সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, প্রথমবারের মতো ইফতার আয়োজন করা হল এখানে। রামাদান কারিম।’
ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন আজিম রফিক, ইয়র্কশায়ারে খেলার সময় যাকে বর্ণবাদের শিকার হতে হয়েছিল। আজিম রফিক বর্ণবাদের ভয়াবহ অভিযোগ তোলার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইসিবি। লর্ডসে ইফতার অনুষ্ঠান তারই অংশ বলেই মনে করছেন অনেকে। তবে এই আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রফিক।
এই আয়োজন নিয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘বিগত বছরগুলোতে অনেক ইফতারে আমি অংশ নিয়েছি। কিন্তু গতকাল লর্ডসের লং রুমের এই ইফতার আমার আজীবন মনে থাকবে। আমাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ। সম্মানিত বোধ করছি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে