ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে শচীন টেন্ডুলকারের পাশে আগেই বসতে পারতেন বিরাট কোহলি। তবে কাছাকাছি গিয়েও শচীনকে ছুঁতে কোহলি ব্যর্থ হয়েছিলেন দুবার। অবশেষে আজ নিজের ৩৫তম জন্মদিন স্মরণীয় করে রাখলেন কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। রেকর্ড গড়া সেঞ্চুরির পর শচীনের থেকে অভিনন্দনবার্তা পেয়েছেন কোহলি, যা কোহলির জন্য অনেক বড় পাওয়া।
৪৮ ওয়ানডে সেঞ্চুরি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ খেলতে নেমেছিলেন কোহলি। ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছেন। ৪৯তম ওভারের তৃতীয় বলে কাগিসো রাবাদাকে কাভারে ঠেলে সিঙ্গেল নিয়ে কোহলি ছুঁয়েছেন তিন অঙ্ক। তাতে ওয়ানডেতে ৪৯ সেঞ্চুরি করে কোহলি আর শচীন হয়ে যান যৌথভাবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। ১২১ বলে ১০ চারে ১০১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন কোহলি। প্রথমে ব্যাটিং করা ভারতের ইনিংস শেষ হওয়ার পর কোহলিকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন শচীন।
কোহলির রেকর্ড গড়ার দিনে ভারত পেয়েছে ২৪৩ রানের জয়। রেকর্ড গড়া সেঞ্চুরি করা কোহলির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় ব্যাটার বলেন, ‘টেন্ডুলকারের অভিনন্দন পাওয়া সত্যিই বিশেষ কিছু। আমার নায়কের রেকর্ডে ভাগ বসানো অনেক সম্মানের ব্যাপার। এটা অনেক আবেগপ্রবণ মুহূর্ত ছিল। তিনি (শচীন) ব্যাটিংয়ে নিখুঁত ছিলেন। তাঁকে টিভিতে খেলতে দেখেই আমি এখানে এসেছি। তাঁর কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক পাওয়া।’
এবারের বিশ্বকাপে শুরু থেকেই দারুণ খেলে আসছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স এই দুই দলের। সেখানে আজ প্রথমে ব্যাটিং পাওয়া ভারতের স্কোর ছিল একপর্যায়ে ১০.৩ ওভারে ২ উইকেটে ৯৩ রান। এরপর সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি ধীর হতে থাকে ভারতের। যেখানে ২০তম ওভারের প্রথম বলে তাবরেইজ শামসিকে ফ্লিক করতে যান কোহলি। তুলনামূলক কঠিন ক্যাচ মিস করেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ব্যক্তিগত ৩৬ রানে জীবন পাওয়া কোহলি এরপর বেশ সাবধানী ক্রিকেট খেলেছেন। সেঞ্চুরির জন্য অপেক্ষা করেছেন ইনিংসের ৪৯তম ওভার পর্যন্ত। কোহলি বলেছেন, ‘অনেক বড় একটা ম্যাচ ছিল এটা। সম্ভবত এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দলের বিপক্ষে খেলেছি। সেখানে ভালো করার অনুপ্রেরণা তো ছিলই। লোকেরা আমার জন্মদিনকে আরও বেশি বিশেষ করে তুলেছেন। যখন ওপেনাররা দারুণ শুরু করেছে, তখনই আপনার বোঝা উচিত ছিল। বল পুরাতন হওয়ার সঙ্গে সঙ্গে কন্ডিশন বদলাতে শুরু করে। ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল যতটা বেশি ব্যাটিং করা যায়। আমার পারফরম্যান্সে খুশি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে