বল হাতে এক ওভারেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান। রান তাড়ায় ২১৮.৪২ স্ট্রাইকরেটে ৩৮ বলে হার না মানা ৮৩ রান করেছেন জস বাটলার। তবে দুজনের কেউই নন, ইংল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ।
গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন আদিল, রান দেওয়ায় দেখিয়েছেন কিপ্টেমি। তাই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তাঁর হাতেই। তবে বার্বাডোজের কেনসিংটন ওভালে যুক্তরাষ্ট্রকে কম রানে আটকে দেওয়ার পেছনে সতীর্থ বোলারদের কৃতিত্ব দিলেন আদিল। ম্যাচ শেষে বললেন, ‘যুক্তরাষ্ট্রকে ১১৫ রানে থামাতে সব বোলারই দুর্দান্ত বোলিং করেছে, এটা খুবই স্বস্তিদায়ক। আঁটসাঁট বোলিং করে উইকেট পাওয়া এবং নতুন ব্যাটারকে উইকেটে আসতে দেখাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার।’
আদিল রশিদের আরও ভালো লাগার ব্যাপার, ইংলিশ বোলাররা বাতাসকে কাজে লাগিয়ে বল করেছেন।
তবে বোলারদের সাফল্যের পেছনে বাতাসের অবদানও দেখছেন আদিল।
আলাদা করে দুজনের নামও মুখে আনলেন আদিল রশিদ, ‘সি জে (ক্রিস জর্ডান) একজন ম্যাচ উইনার। বেশ কয়েক বছর ধরেই এটি করে যাচ্ছেন তিনি। আর জস (বাটলার) বিশ্বমানের খেলোয়াড়। এক বছর ধরেই ফর্মে আছেন তিনি। আশা করি, এটা সেমিফাইনালেও আমরা ধরে রাখতে পারব।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে