২০১৪ সালের পর থেকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবারও দেশের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে হেরে আর একটা সিরিজ খোয়ানোর পথে ক্যারিবিয়ানরা। অবশ্য তিন ম্যাচ সিরিজে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তাদের। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও সেই সুযোগটা কাজে লাগাতে চান। এখান থেকেই তাঁর দল শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতবে বলে বিশ্বাস পুরানের।
দারুণ ছন্দে থেকে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল উইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল তারা। তবে ৫০ ওভারের ক্রিকেটে শুরুটা হয়েছে হার দিয়ে। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুরান বলেছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আমাদের বিপক্ষে। এটা হতেই পারে। তবে আমাদের এখনো সিরিজ জয়ের সুযোগ আছে। বুধবার দ্বিতীয় ম্যাচ হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন নিজেদের সেরাটা উপহার দিতে পারি। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং লড়াই করতে হবে।’
দলের ক্রিকেটারদের পরিশ্রম, নিবেদন ও লড়াইয়ের তাড়না দেখে মুগ্ধ পুরান। তাই প্রথম ওয়ানডেতে হারার পরও সিরিজ জেতার ব্যাপারে খুব আত্মবিশ্বাসী তিনি। ২৬ বছর বয়সী অধিনায়ক বলেছেন, ‘আমাদের দলটা এখনো তরুণ। ছেলেরা নিজেদের নিয়ে মাঠে কাজ করছে। তবে এখনো নিজেদের প্রমাণ করতে পারিনি। আমরা ম্যানেজমেন্ট, দর্শকসহ গণমাধ্যমকেও পাশে পাচ্ছি। আশা করছি খুব শিগগিরই ভালো দলে পরিণত হব।’
উইন্ডিজরা সর্বশেষ নয় ওয়ানডেতে বাংলাদেশের কাছে হেরেছে। আগামী বুধবার উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে সিরিজ বাঁচানোর লক্ষ্যে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১৮ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে