সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট-সব জায়গাতেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডে গতকাল ক্রিস গেইলের আরও কাছে গেলেন বাবর।
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলছেন বাবর। পাল্লেকেলেতে গতকাল বিকালে গল টাইটানসের বিপক্ষে ৫৯ বলে করেছেন ১০৪ রান। এলপিএলে এটা বাবরের প্রথম সেঞ্চুরি আর সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এই নিয়ে দশম সেঞ্চুরি করলেন পাকিস্তানি এই ব্যাটার। ১০ সেঞ্চুরির মধ্যে ৩টিই করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। দুটো করে সেঞ্চুরি করেছেন ভাইটালিটি ব্লাস্টে ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে। ভাইটালিটি ব্লাস্টে সমারসেট ও ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ছুঁয়েছেন তিন অঙ্ক। দ্বিতীয় ক্রিকেটার হয়ে টি-টোয়েন্টিতে ১০ বা তার বেশি সেঞ্চুরি করেছেন বাবর। টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২২ সেঞ্চুরি করেছেন গেইল। ক্যারিবীয় এই ব্যাটার বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ, পিএসএল-বিশ্বব্যাপী বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলেছেন। আইপিএলে করেছেন ৬ সেঞ্চুরি ও বিপিএলে করেছেন ৫টি সেঞ্চুরি।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি। বিপিএলে বাঁহাতি ব্যাটার করেছেন দুটি সেঞ্চুরি, যার একটি ২০১৯ বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জার্সিতে। তামিমের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। ২০২০ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে সেঞ্চুরি করেন শান্ত।
গেইল, বাবরের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি রয়েছে। ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, মাইকেল ক্লিঙ্গার প্রত্যেকেই ৮টি করে সেঞ্চুরি করেছেন। কোহলির ৮ সেঞ্চুরির ৭টিই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আর ভারতের জার্সিতে ১টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি:
ক্রিস গেইল: ২২
বাবর আজম: ১০
ডেভিড ওয়ার্নার: ৮
বিরাট কোহলি: ৮
অ্যারন ফিঞ্চ: ৮
মাইকেল ক্লিঙ্গার: ৮
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে বেশি সেঞ্চুরি
তামিম ইকবাল: ৪
নাজমুল হোসেন শান্ত: ২

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২১ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে